শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | স্বাস্থ্যের জন্য ভাল ভেবে রোজ দেদার ঘি খাচ্ছেন? আদৌ উপকার হচ্ছে নাকি অজান্তে কঠিন অসুখের ফাঁদে পড়ছেন?

Soma Majumdar | ২৩ জুলাই ২০২৫ ১৮ : ২৩Soma Majumder

গরম ভাতে এক চামচ ঘি, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। সাদামাটা এই মেনু জিভে জল এনে দেয় কম-বেশি সব বাঙালির। ডাল বা পোলাও হোক কিংবা নিরামিষ রান্না, কয়েক গুণ স্বাদ বদলে দিতে পারে ঘি। এককথায় ঘি আমাদের রান্নাঘরের অতি পরিচিত একটি খাবার, যা বহু বছর ধরে পুষ্টিকর খাদ্য হিসেবে পরিচিত। স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন খনিজ, ভিটামিন, স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিড্যান্ট ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে ঘি-তে পাওয়া যায়। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডও রয়েছে। আয়ুর্বেদে ঘি খাওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু যতই স্বাস্থ্যের জন্য উপকারী হোক, রোজ ঘি খাওয়া কি আদৌ ভাল? নাকি প্রতিদিন অতিরিক্ত ঘি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের বিপদের কারণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক বেশি ঘি খেলে কী হতে পারে-

* ওজন বৃদ্ধি- ঘি-তে রয়েছে প্রচুর ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট। এটি অতিরিক্ত খেলে শরীরে ফ্যাট জমে ওজন বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা আগে থেকেই বাড়তি মেদের সমস্যায় ভুগছেন, তাঁদের ঝুঁকি বাড়াতে পারে।

২. হার্টের সমস্যা বাড়ার আশঙ্কা: প্রতিদিন ঘি খাওয়া শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল)-এর মাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলে ঘি-এর কারণে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুনঃ সামান্য অস্বস্তিতেই টপাটপ পেইনকিলার খাচ্ছেন? ঝাঁঝরা হয়ে যাচ্ছে না তো শরীর! এই ভয়ঙ্কর পরিমাণ জানলে শিউরে উঠবেন

৩. হজমের সমস্যা: ঘি অনেকের পক্ষে হজম করা কঠিন। তাই নিয়মিত বেশি খেলে গ্যাস, অম্বল বা পেটে অস্বস্তি হতে পারে। 

৪. লিভারের উপর চাপ: যাদের লিভার দুর্বল বা আগে থেকে লিভারজনিত সমস্যা রয়েছে তাঁদের জন্য বেশি ঘি খাওয়া ক্ষতিকর। এটি লিভারের কার্যক্ষমতা ব্যাহত করতে পারে।

৫. দুগ্ধজাত খাবার সহ্য না হলে বিপদ: যাদের ল্যাকটোজ ইনটলারেন্স বা দুগ্ধজাত খাবারে অ্যালার্জি রয়েছে, তাঁদের বেশি ঘি হলে সমস্যা হতে পারে। এতে চুলকানি, ত্বকে ফুসকুড়ি বা হজমে গোলমাল হওয়ার আশঙ্কা বাড়ে


কারা ঘি খাওয়া এড়িয়ে চলবেন

* হার্টের রোগী কিংবা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাঁদের ঘি খাওয়ার প্রতি সচেতন হতে হবে। 

* উচ্চ কোলেস্টেরল থাকলেও বুঝেশুনে ঘি খেতে হবে। 

* যাদের স্থূলতা বা ওজনজনিত সমস্যা যাদের রয়েছে অর্থাৎ যারা বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে চাইছেন তাদের ঘি পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

* লিভার বা পিত্তথলির সমস্যা থাকলেও ঘি অতিরিক্ত খাওয়া উচিত নয়। 

* দুধ কিংবা দুগ্ধজাত খাবারের প্রতি সংবেদনশীল বেশি ঘি খাবেন না।


বিশেষজ্ঞদের মতে, ঘি একেবারে যে খারাপ তেমনটা নয়। বরং অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে ঘি খাওয়া জরুরি। যেমন দিনে ১ চা চামচ ঘি খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। এতে উপস্থিত থাকে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট হজমে সহায়ক এবং ত্বক-চুল ভাল রাখে। সেক্ষেত্রে শরীরে যদি আগে থেকে কোনও দীর্ঘমেয়াদি অসুখ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিদিন ঘি খাওয়ার অভ্যাস করা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া