বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৩ জুলাই ২০২৫ ১৮ : ১৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে সম্প্রতি কানওয়ার যাত্রীর দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার বীচগঞ্জা গ্রামে। সূত্রে জানা গিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি বুধবার অর্থাৎ ২৩ জুলাই ঘটেছে। দুইজন কানওয়ারিয়া প্রাণ হারিয়েছেন। ঘটনার জেরে প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক আচমকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ফলে এই দুর্ঘটনা ঘটে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন কানওয়ার যাত্রীদের একটি দল এবং স্থানীয় কিছু বাসিন্দা গ্রামের চারপাশে 'পরিক্রমা' (পারিক্রমা) করছিলেন। তাদের সঙ্গে থাকা একটি ট্রাক রাস্তা দিয়ে যাতায়াতকালীন ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এর ফলে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুলিশ জানিয়েছে, এর ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একাধিক গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর সূত্রে জানা গিয়েছে৷
সূত্রে আরও জানা গিয়েছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। লক্ষণগড়-মুন্ডাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা । তাঁরা অভিযোগ করেন, ঝুলন্ত বৈদ্যুতিক তার সম্পর্কে আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। একাধিকবার জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে
তবে লক্ষণগড় এর তহসিলদার মমতা কুমারী জানান, তিনি এ ধরণের কোনও অভিযোগের বিষয়ে অবগত ছিলেন না। প্রশাসনের পক্ষ থেকে আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কানওয়ার যাত্রা দিল্লিতে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি করেছে। দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির বিভিন্ন এলাকা থেকে স্থানীয়রা অত্যাধিক শব্দদূষণ, ট্র্যাফিক লঙ্ঘন ও রাতভর ঘুমহীন থাকার অভিযোগ করেছেন। খবর অনুযায়ী, ইতিমধ্যেই ২০০-র বেশি অভিযোগ দায়ের করেছেন পুলিশে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি, মহারানি বাগ ও আশ্রম-এর মতো আবাসিক এলাকাগুলি দিয়ে যাত্রীরা উচ্চ ভলিউমে গান বাজাতে বাজাতে ট্রাকে করে যাত্রা করছেন। এর জেরে স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে । পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে প্রতিদিন গড়ে প্রায় ১০টি করে অভিযোগ আসছে শব্দ ও ট্র্যাফিক সংক্রান্ত বিষয়ে।
কানওয়ার যাত্রার সময় একটি সাজানো ট্রাকে দুই মহিলার নাচের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সুত্রে জানা গিয়েছে, ভিডিও ক্লিপটি কোথায় করা হয়েছে তার সঠিক অবস্থান এখনও অজানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল কাঁওয়ারীয়া ভগবান শিবের ভক্ত, একটি চলন্ত ট্রাকের উপরে দাঁড়িয়ে একটি ফ্লাইওভার অতিক্রম করছেন। ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ।
আরও পড়ুনঃ হাসপাতালের ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলায় মহিলা রিসেপশনিস্টের সঙ্গে যা হল, জানলে চমকে যাবেন
সূত্রে জানা গিয়েছে, সকলের দৃষ্টি আকর্ষণকারী বিষয় হল পুরুষ ভক্তদের উল্লাসধ্বনি। তারা উল্লাস করছে এবং ওই দুই মহিলার উচ্চস্বরে ডিজে সঙ্গীতের তালে নাচ। ভিডিওটিতে দেখা গিয়েছে, গোটা ট্রাকটি আলোকসজ্জা এবং বড় স্পিকার দিয়ে সজ্জিত। ঘটনার জেরে ধর্মীয় শোভাযাত্রায় অংশের চেয়ে বিনোদনের মঞ্চের মতো বেশি দেখাচ্ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?