মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ক্রেডিট স্কোর ছাড়াই পেতে পারেন পার্সোনাল লোন, কোন কোন ক্ষেত্রে রয়েছে এই সুবিধা

সুমিত চক্রবর্তী | ২৩ জুলাই ২০২৫ ১৭ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে যদি আপনি লোন নিতে যান তাহলে সবার আগে আপনার ক্রেডিট স্কোরটি জানতে চাওয়া হবে। যেকোনও লোনের ক্ষেত্রে ক্রেডিট স্কোর একটি বিরাট ভূমিকা নিয়ে থাকে। সেখান থেকে দেখতে হলে যদি লোন নিতে যান তাহলে আপনার ক্রেডিট স্কোর একটি বিরাট ভূমিকা নিতে পারে।


তবে এটা অনেকেই জানেন না যে যদি আপনার ক্রেডিট স্কোর না থাকে বা খারাপ থাকে তাহলেও আপনি লোন পেতে পারেন। যারা এবিষয়ে জানেন না তারা এই লেখাটি পড়ার পর এটি জানতে পারবেন। 


পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে এই কয়েকটি বিকল্প রয়েছে যেখান থেকে আপনি সহজেই লোন পেতে পারেন। সেখানে আপনার ক্রেডিট স্কোর যা খুশি থাকুক তাতে কিছুই যায় আসে না।


আপনি নিজের এলআইসি পলিসি থেকে লোন পেতে পারেন। এটি আপনার কাছে খুব ভাল পার্সোনাল লোনের দিক হিসেবে থাকতে পারে। এখানে লোন পেতে হলে আপনার কোনও ক্রেডিট স্কোর লাগবে না। যদি আপনি টানা তিন বছর ধরে নিজের প্রিমিয়াম দিয়ে থাকেন তাহলে আপনি অতি সহজেই এখান থেকে পার্সোনাল লোন পেতে পারেন। 


যদি আপনার কাছে জমি বা বাড়ি থাকে তাহলে সেটিকে বন্ধক দিয়ে আপনি পার্সোনাল লোন পেতে পারেন। সেখানেও আপনার ক্রেডিট স্কোর লাগবে না। আপনার দ্রুত টাকার ক্ষেত্রে এটি একটি বিরাট দিক হিসেবে উঠে আসতে পারে।


যদি আপনার নিজের ফিক্সড ডিপোজিট থাকে তাহলে সেখান থেকে যেকোনও সময় আপনি লোন পেতে পারেন। এই ফিক্সড ডিপোজিট যদি ব্যাঙ্কে থাকে তাহলে আপনি একদিনের মধ্যেই পার্সোনাল লোন পেতে পারেন। সেখানে আপনার ফিক্সড ডিপোজিট করা টাকা থেকে ৯০ শতাংশ টাকা আপনি লোন হিসেবে নিতে পারেন। 


যদি আপনার নিজের বাড়ি না থাকে তাহলে সেখানে আপনি হয়তো ভাড়া বাড়িতে থাকেন। সেখানে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে যদি আপনি নিজের ভাড়ার রসিদ দিতে পারেন তাহলে তারা সেখান থেকে আপনার জন্য কম হলেও পার্সোনাল লোন করে দিতে পারেন। তবে সেখানে আপনাকে বেশ কয়েকটি তথ্য দিতে হবে।


দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক ওভারড্রাফট সুবিধা দিয়ে থাকে। সেখান থেকে আপনি পার্সোনাল লোন নিতে পারেন। তবে সেখানে আপনার ব্যাঙ্কের ব্যালেন্স কত থাকবে তা স্থির করবে সেই ব্যাঙ্ক। এখানেও আপনার ক্রেডিট স্কোর কোনও কাজে লাগবে না।

আরও পড়ুন: পৃথিবীর কোন দেশে বিবাহবিচ্ছেদের হার সবথেকে কম, জানলে অবাক হবেন


যদি আপনি এলআইসি দিয়ে পার্সোনাল লোন করেন তাহলে সেখানে আপনাকে সুদ দিতে হবে ৯ থেকে ১০ শতাংশ। যদি নিজের সম্পত্তি দিয়ে আপনি লোন করতে চান তাহলে সেখানে আপনাকে ৯ থেকে ১০ শতাংশ হারে সুদ দিতে হবে। যদি আপনি নিজের ফিক্সড ডিপোজিট থেকে লোন নিতে চান তাহলে সেখানে আপনি ৬.৫ শতাংশ থেকে শুরু করে ৭.৫ শতাংশ হারে সুদ দিতে হবে। যদি ভাড়া বাড়িতে থেকে লোন নিতে চান তাহলে সেখানে আপনাকে ১০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত সুদ দিতে হতে পারে। যদি আপনি ব্যাঙ্কের ওভারড্রাফট থেকে লোন করেন তাহলে সেখানে আপনি ৯ থেকে ১২ শতাংশ হারে সুদ দেবেন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া