শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতে সাইবার অপরাধে বিস্ফোরক বৃদ্ধি, ২০২৩ ও ২০২৪ সালে আর্থিক প্রতারণায় ক্ষতি ৩০,০০০ কোটিরও বেশি

SG | ২৩ জুলাই ২০২৫ ২০ : ৪০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: সাইবার অপরাধের ঘটনা ভারতে বিপজ্জনক হারে বাড়ছে। গত তিন বছরে এই অপরাধের সংখ্যা প্রতি বছর অন্তত ৪০ শতাংশ হারে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। লোকসভায় জনতা দল (ইউনাইটেড)-এর সংসদ সদস্য অজয় কুমার মণ্ডলের এক প্রশ্নের উত্তরে এই তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২২ সালে জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে (NCRP) মোট ১০,২৯,০২৬টি সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ১২৭.৪৪ শতাংশ বেশি। ২০২১ সালে রিপোর্ট করা হয়েছিল ৪,৫২,৪২৯টি মামলা। এরপর ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫,৯৬,৪৯৩ এবং ২০২৪ সালে আরও লাফিয়ে উঠে পৌঁছায় ২২,৬৮,৩৪৬-এ, যা ২০২৩ সালের তুলনায় ৪২.০৮ শতাংশ বেশি।

এই সাইবার অপরাধের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে আর্থিক প্রতারণা। ২০২৩ সালে আর্থিক জালিয়াতির কারণে ক্ষতির পরিমাণ ছিল ৭৪৬৫.১৮ কোটি টাকা এবং ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২২,৮৪৫.৭৩ কোটিতে। অর্থাৎ, মাত্র দুই বছরে দেশের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠানগুলি মিলিয়ে ৩০,০০০ কোটিরও বেশি টাকা হারিয়েছে প্রতারণার জালে পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার 'প্রতিবিম্ব' নামক একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ চালু করেছে। এটি অপরাধীদের অবস্থান ও অপরাধের পরিকাঠামো মানচিত্রে চিহ্নিত করে এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ আধিকারিকদের প্রযুক্তিগত ও আইনগত সহায়তা প্রদানে সাহায্য করে। সরকারের দাবি অনুযায়ী, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পর্যন্ত ১০,৫৯৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার, ২৬,০৯৬টি অপরাধ সংযোগ চিহ্নিত এবং ৬৩,০১৯টি সাইবার তদন্ত সহায়তার অনুরোধ নিষ্পত্তি হয়েছে।

 আরও পড়ুন: স্ট্রোক আর ডিমেনশিয়ার ছায়া—অল্পবয়সিদেরও ঝুঁকি, বিশেষজ্ঞ জানালেন মস্তিষ্ক সুস্থ রাখার পাঁচটি উপায়

তবে, সংসদ সদস্য মণ্ডল জানতে চেয়েছিলেন যে NCRP-তে জমা পড়া ১৯.১৮ লক্ষ অভিযোগের মধ্যে কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি এখনও বিচারাধীন রয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকার জানায়নি। মন্ত্রকের দাবি, মামলা দায়ের, চার্জশিট প্রদান এবং অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অধীন।

এছাড়াও, সরকার জানিয়েছে যে পুলিশি তদন্তের ভিত্তিতে এখনও পর্যন্ত ৯.৪২ লক্ষেরও বেশি সিম কার্ড এবং ২,৬৩,৩৪৮টি মোবাইলের আইএমইআই নম্বর ব্লক করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথভাবে 'সাসপেক্ট রেজিস্ট্রি' চালু করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)। এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ১১ লক্ষ সন্দেহভাজন অপরাধীর তথ্য এবং ২৪ লক্ষ ‘লেয়ার-১ মিউল অ্যাকাউন্ট’-এর তথ্য ভাগ করে নেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে ৪৬৩১ কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণা রোধ করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই তথ্য সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের উদ্যোগকে দৃঢ় করলেও, রাজ্যস্তরে তদন্ত ও অভিযোগ নিষ্পত্তির গতি অনেক ধীর। ফলে সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনও থেকেই যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া