বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২৯ জুলাই থেকে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, রাজ্যসভায় বক্তব্য রাখবেন মোদি! বড় তথ্য সামনে

Riya Patra | ২৩ জুলাই ২০২৫ ১৫ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিরোধীরা প্রথম থেকেই দাবি জানিয়েছিল, সংসদে আলোচনা করতে হবে অপারেশন সিঁদুর নিয়ে। বিশেষ অধিবেশনের দাবিও জানানো হয়েছিল। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। সেখানেই সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। রবিবার এমনটাই জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজুজু। তবে এই আলোচনা যেন সংসদের মধ্যে সুস্থ পরিবেশ বজায় রাখে সেদিকেও জোর দিয়েছিলেন তিনি।

সংসদের কোন কক্ষে, কতক্ষণ সময় বরাদ্দ অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার, জানা গিয়েছিল তাও। বুধবার জানা গেল, কবে, সংসদের কোন কক্ষে আলোচনা হবে তা নিয়ে। ২১ জুলাই জানা গিয়েছিল, অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলচনার জন্য, কেন্দ্র লোকসবায় ১৬ ঘণ্টা এবং রাজ্যসভায় ৯ঘণ্টা সময় বরাদ্দ করেছে। বুধবার জানা গেল, আগামী সপ্তাহে শুরু হবে আলোচনা। কেন্দ্র সংসদের দুই কক্ষেই ১৬ ঘণ্টা এই আলোচনা চালানোর কথা জানিয়েছে, তেমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। একাধিক সূত্রে খবর, ২৯ জুলাই পার্লামেন্টে আলোচনা হবে অপারেশন সিঁদুর নিয়ে।'

আরও পড়ুন: দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কি নীতীশ? ধনখড়ের ইস্তফার পরেই নির্বাচনের প্রস্তুতি শুরু! বিজ্ঞপ্তি দিল কমিশন...

সর্বভবারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার, অর্থাৎ ২৯শে জুলাই রাজ্যসভায় এই বিষয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং-ও বক্তব্য রাখবেন বলে খবর সূত্রের।  এর আগেই বিরোধীরা প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর পদক্ষেপ নিয়ে সংসদে ভাষণ দেওয়ার দাবি জানিয়েছিল। একই সঙ্গে দাবি জানানো হয়েছিল, এই আলোচনা হোক অধিবেশনের শুরুতেই। বিরোধীদের লাগাতার চাপের মুখে, কেন্দ্র প্রথম সপ্তাহে না হলেও, বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে আলোচনার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এএনআই সূত্রে খবর, বুধবার রাজ্যসভার বিএসি-র একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানেই ২৯ জুলাই উচ্চকক্ষে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

৬ মে রাতে পহেলগাঁও হামলার জবাব দিতে এই অভিযান পরিচালিত হয়েছিল। এছাড়াও দুই দেশের মহাপরিচালকদের (DGMO) স্তরে সরাসরি যোগাযোগের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ইসলামাবাদের উদ্যোগে শুরু হয়েছিল। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, যে সরকার অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তানকে আগে থেকেই জানিয়েছিল, এটিকে ‘অপরাধ’ বলে অভিহিত করার পর রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার কয়েকদিন পরে কেন্দ্রীয় মন্ত্রীর এই সাফাই সামনে এসেছে। বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন জয়শংকর। সেখানেই সব দলের প্রতিনিধিদের সামনে অপারেশন সিঁদুর এবং পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়। বৈঠকে জয়শঙ্কর সদস্যদের আশ্বস্ত করেছেন, যে ভারত কেবল সন্ত্রাসবাদি পরিকাঠামো লক্ষ্য করে যথাযথ পদক্ষেপ নিয়েছে, এবং উত্তেজনা এড়াতে তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে বিষয়টি অবহিত করেছে।

অপারেশন সিঁদুর শুরু হওয়ার ৩০ মিনিট পর পাকিস্তানকে জানিয়েছিল ভারত। কয়েকদিন আগে সংসদীয় পরামর্শদাতা কমিটিকে এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানান, যে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) নয়টি সন্ত্রাসী শিবির লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করার ৩০ মিনিট পরে ইসলামাবাদকে সতর্ক করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া