রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ জুলাই ২০২৫ ১৫ : ১৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ফের পৃথিবীর সঙ্গে তার মানিয়ে নেওয়ার পালা। সেই কাজটি তিনি সবার আগে করছেন মাটিতে ফের হাঁটা দিয়ে। ঠিক একেবারে ছোটো শিশুর মতো তিনি ফের পৃথিবীর মাটিতে চলছেন। তাকে সহায়তা করার জন্য রয়েছেন তার দুই সহযোগী।
এই ভিডিও এখন সর্বত্র ভাইরাল হয়েছে। সেখান থেকে শুভাংশু লিখেছেন, সকলেই তার স্বাস্থ্য নিয়ে চিন্তা জানিয়েছেন। এটা ভেবেই তার ভাল লাগছে। যেভাবে তিনি ভরশূণ্য অবস্থায় ছিলেন সেখান থেকে তার ফের স্বাভাবিক ছন্দে ফিরতে খানিকটা সময় লাগবেই। তবে চিকিৎসরা তাকে সর্বক্ষণ নজরে রাখছেন।
ইতিহাস লিখে নিরাপদেই পৃথিবীতে ফিরে এসেছেন শুভাংশু শুক্লা। ১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা । মাঝে পেরিয়ে গিয়েছে দীর্ঘ চার দশক। তবে ৪১ বছরে বদলে গিয়েছে বসে যাওয়া সেই চাকা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) থাকা এবং কাজ করে পৃথিবীতে ফিরে আসা! দেশের প্রথম মহাকাশচারী হিসেবে বিরল মাইলস্টোন তৈরি করেছেন শুভাংশু।
১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা শুভাংশু কিন্তু এখনও থিতু হতে পারেননি। হাঁটতে গিয়ে তিনি রীতিমতো টলমল করছেন। আইএসএস থেকে পৃথিবীতে ফেরার পর যে কোনও নভশ্চরেরই শরীরে বিভিন্ন প্রভাব পড়ে। হাড় এবং পেশির ক্ষয়ের সঙ্গেই যেমন দৃষ্টিশক্তির সমস্যা হয়, তেমনই সহনশীলতার অভাবে ভারসাম্য বজায় রাখা-সহ নানা ধরনের সমস্যায় ভুগতে হয় তাঁদের। ঠিক সেই কারণেই আমেরিকার হাউস্টনে শুভাংশু রয়েছেন বিশেষজ্ঞদের বিশেষ পর্যবেক্ষণে। এক সপ্তাহ ধরে চলবে রিহ্যাব।

যেহেতু মহাকাশে পৃথিবীর কক্ষপথে মাধ্যাকর্ষণের কোনও অস্তিত্ব নেই, কিন্তু পৃথিবীতে ফেরার পর আবার শুভাংশুর শরীরকে মাধ্যাকর্ষণ শক্তির জন্য তৈরি করতে হচ্ছে। চলছে তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা। পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে এখন শুভাংশু। তাঁর একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গগনযাত্রী বিশেষভাবে আবদ্ধ ট্রেডমিলে হাঁটছেন এবং বুকের উপর হাত ভাঁজ করে ভারসাম্য অনুশীলন করছেন। সারছেন মাইক্রোগ্র্যাভিটি রিকভারি ট্রেনিং।
আরও পড়ুন: ধেয়ে আসছে মহামারি, সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শুভাংশু এক পরিকল্পিত প্রোগ্রামেই রয়েছেন। যা যুগ্মভাবে দেখছে অ্যাক্সিয়ম ও ইসরোর ফ্লাইট সার্জনরা। শরীরের সঙ্গেই শুভাংশুর মনের দিকেরও খেয়াল রেখেছেন তাঁরা। কার্ডিওভাসকুলার ও পেশির পরীক্ষা তো রয়েছেই। গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিল ফ্যালকন ৯ রকেট। ১৮ দিনে 'অ্যাক্সিয়ম-৪' নামে এই অভিযানে শুভাংশু ছাড়াও তাঁর টিমে ছিলেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?