শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Akash Debnath | ২৩ জুলাই ২০২৫ ১৫ : ০৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সুখের সেদিন খুব দূরে নয়! তাও যে সে সুখ নয়, প্রিয়তম কিংবা প্রিয়তমার সঙ্গে মিলনের সুখ। তার জন্যই নাকি কর্মচারীদের ছুটি দিতে পারে বিভিন্ন সংস্থা। আশ্চর্য শোনালেও এমনই তথ্য উঠে এসেছে ওষুধ নির্মাতা সংস্থা 'জিপ হেলথ'-এর সাম্প্রতিক এক সমীক্ষায়। জানুয়ারিতে করা এই সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন সংস্থায় কর্মরত চাকুরিজীবিদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য। তার মধ্যে যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে তা হল, কর্মচারীদের একটি বড় অংশ কাজের চাপ কমাতে ভরসা রাখেন যৌন সঙ্গমে। আর তাতেই নাকি বাড়ে কর্মক্ষমতা।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
মোট ১০০০ জনের উপর করা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন ২০০ জন ম্যানেজার পদে কর্মরত ব্যাক্তি। বাকি ৮০০ জন ছিলেন সাধারণ কর্মচারী। কুড়ি, তিরিশ এবং চল্লিশের ঘরে থাকা ব্যাক্তিরাই কেবল অংশ নিয়েছিলেন সমীক্ষায়। সমীক্ষকদের দাবি, শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, যাঁরা কাজের চাপ কমাতে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছেন, মিলনের পর তাঁদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সমীক্ষায় দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে যাঁরা শরীর খারাপের অজুহাতে ছুটি নিয়েছেন তাঁরাই ছুটির দিনে মেতে উঠেছেন সঙ্গমে।
বিষয়টি কেবল, আনন্দ বা যৌন লালসার থেকে হচ্ছে এমন নয়। এই প্রসঙ্গে সমীক্ষকরা তুলে ধরেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। ওই গবেষণায় বলা হয়েছে দিনরাত একটানা কাজ করে গেলে দেখা দিতে পারে মানসিক অবসাদ, উদ্বেগ, দুশ্চিন্তার মতো একাধিক মানসিক সমস্যা। সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশ জানিয়েছেন, কাজের চাপ থেকে মুক্তি পেতে যৌনতা অন্যতম শ্রেষ্ঠ একটি উপায়। 'যদি অফিস থেকে যৌনতার জন্য বিশেষ ছুটির বন্দোবস্ত করা হয় তবে কি তাঁরা সেই ছুটি নেবেন?' এই প্রশ্নের উত্তরে ২০ থেকে ৪৩ বছর বয়সি সব ব্যাক্তি উত্তর দিয়েছেন, হ্যাঁ, তাঁরা এই ধরনের ছুটির পক্ষে। ২০ শতাংশ কর্মচারী সাফ জানিয়েছেন, 'ওয়েলনেস বেনিফিট' বা ভাল থাকার জন্য যদি কোনও সংস্থা এই ধরনের ছুটি দেয় তবে বর্তমান চাকরি ছাড়তেও দ্বিধা বোধ করবেন না তাঁরা। কাজেই সমীক্ষকদের দাবি, অদূর ভবিষ্যতে যদি বিভিন্ন সংস্থা এই ধরনের ছুটি চালু করে তবে অবাক হওয়ার কিছু থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?