বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুলাই ২০২৫ ১৫ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফের ধর্ষণের শিকার এক নাবালিকা। আবারও ঘটনাস্থল ওড়িশা। সেই বালেশ্বরেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগটি থানায় জানানোর পরেই ৪৭ বছরের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বালেশ্বরের অমরদা থানার অন্তর্গত একটি এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০ জুলাই। সেদিন বাড়িতে একাই ছিল নাবালিকা। কাজের জন্য বাইরে গিয়েছিলেন তার বাবা ও মা। বাড়ি ফেরার পরেও পরিবারকে ঘটনাটি জানায়নি নাবালিকা।
দু'দিন ধরে শারীরিক যন্ত্রণায় সে ছটফট করছিল। ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে ছিল সে। অবশেষে গতকাল, মঙ্গলবার পরিবারকে জানায়, পাশের বাড়ির কাকু হঠাৎ ঘরে ঢুকে গিয়েছিল। নির্জনতার সুযোগে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি যাতে বাইরে না ফাঁস হয়, তার জন্য হুমকিও দিয়েছিল। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যে সোমবার রাতেও গণধর্ষণের শিকার হয় ১৮ বছরের এক কিশোরী। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংপুর জেলায়। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নির্যাতিতা কিশোরী। সেখান থেকে রাত সাড়ে আটটা নাগাদ একসঙ্গে ফিরছিল বাড়িতে। মাঝপথেই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, আচমকা দুই কিশোরীর পথ আটকায় দুই যুবক। এরপর দু'জনকেই টেনে হিঁচড়ে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। কিশোরীর বান্ধবী কোনও মতে পালিয়ে যায়। এরপর চিৎকার করে এলাকাবাসীদের ডাকার চেষ্টা করে। অন্যদিকে চাষের জমিতে ১৮ বছরের কিশোরীকে গণধর্ষণ করে দুই যুবক।
রাতেই বান্ধবীর সাহায্যে বাড়িতে পৌঁছয় কিশোরী। তার পরিবারকে ধর্ষণের ঘটনাটি জানায় তার বান্ধবী। এরপর জগৎসিংপুর সদর হাসপাতালে কিশোরীকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এখনও। রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা কিশোরীর বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। কিশোরীর বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
আরও পড়ুন: ২ পুরুষ সঙ্গীকে খুনের আগে উদ্দাম যৌনতা, পরে নগ্ন হয়ে হাত তুলে নাচ! নায়কের কীর্তিতে তোলপাড় শহর
প্রসঙ্গত, আরও এক ছাত্রীকে যৌনহেনস্থার অভিযোগ ওড়িশায়। এবার গ্রেপ্তার কংগ্রেসের ছাত্র সংগঠনের ওড়িশা ইউনিটের সভাপতি উদিত প্রধান। নৈশভোজে ডেকে ওই ছাত্র নেতা নির্য়াতিতার পানীয়তে নেশার কিছু একটা মিশিয়ে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ।
অভিযুক্ত তাঁর পূর্বপরিচিত বলে দাবি করেছেন অভিযোগকারিণী নির্যাতিতা। পুলিশে দায়ের করা এফআইআর-এর বয়ান অনুসারে, নির্যাতিতা ১৯ বছরের তরুণীকে একটি হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে খাওয়া-দাওয়ার সময় তাঁকে ঠান্ডা পানীয় দিয়েছিলেন ছাত্রনেতা। তাঁর অনুমান, পানীয়ে কিছু মেশানো ছিল। কারণ, ওই পানীয় পানের কিছু ক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন, তাঁর মাথা ঘুরতে থাকে।
সেই সময়ে ওই ছাত্র নেতা এবং তাঁর সহযোগিরা নির্যাতিতাকে হোটেল থেকে বের হতে বাধা দেয়। শেষপর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে বুঝতে পারে যে, তাকে যৌন নির্যাতন করা হয়েছে। সে আরও অভিযোগ করে যে, ঘটনাটি সম্পর্কে কথা বললে তাঁকে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ। কিন্তু, পুলিশে অভিযোগ করা হয় রবিবার। ভুবনেশ্বরের মঞ্চেশ্বর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। সোমবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে। কেন এতদিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হল? নির্যাতিতার দাবি, আগে তিনি সামনে আসতে ভয় পেয়েছিলেন। এফআইআর দায়েরের পর, পুলিশ ব্যবস্থা নেয় এবং সেদিন রাতেই কংগ্রেসের অভিযুক্ত চাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী। হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী হাসপাতালে।
তার আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান। অভিযোগ, বার বার যৌন হেনস্থার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেননি কলেজ কর্তৃপক্ষ। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিজেপি শাসিত ওড়িশায় আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?