বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কঠিন অসুখে প্রাণ হারালেন জনপ্রিয় শিল্পী অ্যাথেইস্ট কৃষ্ণ! শোকে ভেঙে পড়েছেন ভক্তরা

AG | ২৩ জুলাই ২০২৫ ১৪ : ৪৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় ফটোশপ শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর অ্যাথেইস্ট কৃষ্ণ নিউমোনিয়ায় সম্প্রতি মারা গিয়েছেন। খবর অনিযায়ী তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর শুনে অনুরাগীরা শোক প্রকাশ করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ইনফ্লুয়েন্সারদের পক্ষ থেকে শোকবার্তা ভেসে এসেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কৃষ্ণ নিউমোনিয়ায় ভুগছিলেন। ফুসফুসে জল জমে গেছিল৷ একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, কৃষ্ণ তাঁকে মেসেজ করে জানিয়েছিলেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর ফুসফুসে জল জমেছে। তাঁর অপারেশন দরকার। খবর অনুযায়ী কৃষ্ণ লিখেছিলেন, 'আমি বাঁচলে সেটা একটা অলৌকিক ব্যাপার হবে।'  বুধবার ঐ ব্যবহারকারী কৃষ্ণের ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পান যে কৃষ্ণ আর নেই।

অন্য এক পোস্টে এক ব্যবহারকারী লেখেন, 'ভোরে জেগে শুনলাম কৃষ্ণ মারা গিয়েছেন। তিনি এই প্ল্যাটফর্মে আমার দেখা সবচেয়ে সদয় মানুষের একজন ছিলেন। ১০ জুলাই তিনি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ এবং তাঁর তৎক্ষণাৎ অপারেশনের দরকার। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। অনেকদিন ধরেই ভুগছিলেন।' 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, অ্যাথেইস্ট কৃষ্ণ মূলত ওড়িশার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদে থাকতে শুরু করেন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি নাচের স্পুফ ভিডিওর মাধ্যমে ভাইরাল হন। ভিডিওটি নিজেই প্রধানমন্ত্রী টুইটারে (সোশ্যাল মিডিয়ায়) শেয়ার করেছিলেন।

আরও পড়ুনঃ জোর করে গাড়িতে তুলে প্রথমে নির্জন জায়গায় নিয়ে গেল, এরপর চলল লাগাতার ধর্ষণ, হকি কোচের বিরুদ্ধে তরুণী যা

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, 'আপনাদের মতো আমিও নিজেকে নাচতে দেখে খুব উপভোগ করেছি। নির্বাচনের মৌসুমে এমন সৃজনশীলতা সত্যিই আনন্দদায়ক!'

খবর অনুযায়ী, ভিডিওটিতে মোদির চেহারা সুপার ইম্পোজ করা হয়েছিল আমেরিকান র‍্যাপার লিল ইয়াচির একটি স্টেজ পারফরম্যান্সের ভিডিওতে। মূল ভিডিওটি আসে ঠিক তার কিছুদিন পর। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটি স্পুফ ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে ঘটনার জেরে এক্স ব্যবহারকারীদের নোটিশ পাঠানো হয়েছিল।

কৃষ্ণের মৃত্যুতে শোক প্রকাশ করে রাজনৈতিক ভাষ্যকার ও লেখক আনন্দ রঙ্গনাথন বলেন, 'কৃষ্ণ এক অসাধারণ প্রতিভা ছিলেন। তাঁর অনেক কাজের মধ্যে এটি আলাদাভাবে চোখে পড়ে। হাসির মধ্যে দিয়ে একটি বার্তা পৌঁছে দেয়। বিদায় বন্ধু।'

আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে

বলিউড অভিনেতা অক্ষয় কুমারও কৃষ্ণের প্রশংসা করেন। তিনি বলেছিলেন, তাঁর অসাধারণ কাজ মানুষের মুখে হাসি ফোটায়। তিনি কৃষ্ণের উদ্দেশে বলেন, 'আমি আপনার একটি মিম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখিয়েছিলাম এবং উনিও তা দেখে হাসলেন। আপনি আপনার পরিষ্কার ও সৎ হাস্যরস দিয়ে মানুষকে হাসিয়ে যান। প্রচুর আশীর্বাদ পাবেন। চালিয়ে যান।'

ওই একই পোস্টে উত্তেজিত হয়ে কৃষ্ণ পালটা উত্তর দেন, 'ওয়াও! এটা আমার টুইটার জীবনের সবচেয়ে সেরা ঘটনা। ধন্যবাদ অক্ষয় কুমার স্যার।' সামাজিক মাধ্যমে অনেক সেলিব্রেটি ও ইনফ্লুয়েন্সার কৃষ্ণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া