শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Chinese man falls in love with AI model at the age of 75

লাইফস্টাইল | নেট সুন্দরীর প্রেমে হাবুডুবু খেয়ে স্ত্রীকে ডিভোর্স দিতে উদ্যত ৭৫-এর বৃদ্ধ! প্রেমিকার আসল পরিচয় জানতে পেরেই মাথায় হাত

Akash Debnath | ২৩ জুলাই ২০২৫ ১১ : ৪১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বয়স পঁচাত্তর। কিন্তু মনটা যেন ২৫। এই বয়সেই অনলাইন ‘সুন্দরীর’ প্রেমে হাবুডুবু খাচ্ছেন চীনের বাসিন্দা জিয়াং। প্রেমিকার স্নেহমাখা কথায় এতটাই মজেছেন বৃদ্ধ যে, দীর্ঘদিনের স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। অথচ, যাঁর জন্য এই চরম পদক্ষেপ, তিনি রক্তমাংসের মানুষ নন, নিছকই এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই! এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চীনের সমাজমাধ্যমে।
জানা গিয়েছে, ওই বৃদ্ধ ভার্চুয়াল জগতের এআই ‘মহিলা’র কথাই বেদবাক্য বলে মনে করছেন। ভিডিয়োতে কথার সঙ্গে ঠোঁট না মিললেও, সেই অসঙ্গতি তাঁর চোখে পড়েনি। প্রতিদিন অধীর আগ্রহে ফোনের দিকে তাকিয়ে থাকেন, কখন তাঁর ‘প্রেমিকা’ নতুন কোনও বার্তা পাঠাবেন, এই ভেবে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?

তবে এই ঘটনা বিচ্ছিন্ন নয়। চিনে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন বিষয়বস্তু বা কনটেন্টের রমরমা বাড়ছে। বহু প্রবীণ, বিশেষত যাঁরা একাকিত্বে ভোগেন বা যাঁরা বার্ধক্যের কারণে গৃহবন্দি, তাঁরাই মূলত এই প্রযুক্তির মোহে জড়িয়ে পড়ছেন। পরিবারের সদস্যরা বারংবার সতর্ক করা সত্ত্বেও, এই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত চরিত্রগুলির দেখানো নকল স্নেহ-ভালবাসাকেই আঁকড়ে ধরছেন তাঁরা।
প্রসঙ্গত, এই এআই নির্মিত চরিত্রগুলিকে নানা রূপে পেশ করা হয়। সুন্দরী সঞ্চালিকা থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্রী বা কেতাদুরস্ত পুরুষ, সবেরই দেখা মেলে নেটমাধ্যমে। প্রবীণ মহিলাদের মধ্যে আবার পেশাদার চেহারার পুরুষ চরিত্রটি বেশ জনপ্রিয়।
কিন্তু এই আপাতস্নেহের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর ব্যবসায়িক উদ্দেশ্য। নানা আবেগঘন কথার জালে ফাঁসিয়ে প্রবীণদের বিভিন্ন জিনিস কিনতে প্ররোচিত করা হয়। ব্রেসলেট থেকে দুধ, বিক্রি হয় সবই। কিন্তু আদতে সেই সব পণ্যের কোনও অস্তিত্বই নেই। মানসিক দুর্বলতার কারণে মানুষগুলি প্রতারণার শিকার হয়ে অর্থ খোয়ান।
চীনের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রশাসন ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিষয়টি। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে যেমন প্রযুক্তিগত সুবিধা নিয়ে এসেছে, তেমনই এর ভুল প্রয়োগ সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এর ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, এক অস্বাস্থ্যকর মানসিক নির্ভরশীলতাও তৈরি হচ্ছে, যা সমাজের জন্য অশনি সঙ্কেত। ওই বৃদ্ধের ঘটনা সেই বিষয়টিকেই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া