বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুলাই ২০২৫ ১০ : ৪৫Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: ত্রিপুরা হাই কোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি শপথ গ্রহণ করলেন রাজভবনের দরবার হলে। গতকাল, মঙ্গলবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস মামিদানা সত্য রত্ন রামচন্দ্র রাও-কে শপথ বাক্য পাঠ করান। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহ।
প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার উপাধক্ষ রাম প্রসাদ পাল, হাই কোর্টের বিচারপতি জাস্টিস টি অমর নাথ গৌড়, জাস্টিস এস ডি পুরকায়স্থ, জাস্টিস বিশ্বজিৎ পালিত, এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অনুরাগ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগণ এবং প্রধান বিচারপতির স্ত্রী ও আত্মীয় পরিজনগণ সহ অন্যান্য বিচারপতিরা।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ত্রিপুরা হাইকোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি জাস্টিস মামিদানা সত্য রত্ন রামচন্দ্র রাও-কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা জানান বাকি অতিথিরাও।
প্রসঙ্গত, নব নিযুক্ত প্রধান বিচারপতি জাস্টিস মামিদানা সত্য রত্ন রামচন্দ্র রাও-এর আগে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অপরেশ কুমার সিং। তিনি বর্তমানে তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করা হয়েছিল। তারপরেই ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেলেন রাও।
আরও পড়ুন: সোনায় এত বড় চমক! ২২ ক্যারাটের দরে কতটা বদল হল? দেখে নিন একনজরে
ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর এলএলবি পড়াশোনা শুরু হয় প্রধান বিচারপতি মামিদানা সত্য রত্ন রামচন্দ্র রাও-এর। ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন রাও। ১৯৯১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতি হিসেবে পথচলা শুরু ২০১৩ সালের ডিসেম্বর মাসে। কিছুদিনের জন্য তেলেঙ্গানা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেন।
পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট থেকে বদলি হওয়ার পর ২০২৩ সালের ৩০ মে থেকে হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান মামিদানা সত্য রত্ন রামচন্দ্র রাও। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঝাড়খণ্ড হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। রামচন্দ্র রাওয়ের বাবা বিচারপতি এম জগন্নাধা রাও ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন। এরপর ল কমিশন অব ইন্ডিয়ার চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হন তিনি। ১৯৬০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব সামলান রাওয়ের ঠাকুরদা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?