রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইনফোসিসে চাকরি করতে চান, ফ্রেশারদের কত টাকা বেতন দেয় নারায়ণমূর্তির সংস্থা?

AD | ২২ জুলাই ২০২৫ ১৯ : ০৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় তথ্যপ্রযুক্তি দৈত্য ইনফোসিস। সম্প্রতি শত শত প্রশিক্ষণার্থী ছাঁটাই করার জন্য ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল সংস্থাটিকে। বিগত বছরগুলিতে ফ্রেশারদের জন্য তাদের বেতন কাঠামোতে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন করেনি নারায়ণমূর্তির সংস্থা। ইনফোসিস এবং টিসিএসের মতো তথ্যপ্রযুক্তি সংস্থা এক দশকেরও বেশি সময় ধরে তাদের ফ্রেশারদের বেতন কাঠামোয় কোনও পরিবর্তন আনেনি।

নারায়ণমূর্তি সংস্থার ফ্রেশারদের বেতন বার্ষিক ৩-৩.৫ লক্ষ টাকার মধ্যে। এবং বেশ কয়েক বছর ধরে এটি সংশোধিত হয়নি। ইনফোসিসে কর্মরত কর্মীদের মাসিক বেতন তাঁদের ব্যান্ড এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে। Indeed.com এর মতে, সংস্থার একজন সিস্টেম ইঞ্জিনিয়ার বছরে গড়ে ৩.৭ লক্ষ টাকা আয় করতে পারেন। ইনফোসিসে টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা ব্যক্তিরা বছরে প্রায় ৪.৩ লক্ষ টাকা আয় করতে পারেন। অন্যদিকে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা ব্যক্তিরা বছরে ৬.৪ থেকে ৯.৫ লক্ষ টাকা আয় করতে পারেন। উল্লেখ্য, কর্মীদের বেতন তাঁদের শহর এবং অঞ্চলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন: আমেরিকার পরমাণু অস্ত্রের ৩৬০০ ফাইল চুরি, অভিযুক্ত চিনা ইঞ্জিনিয়ার, বড়সড় ক্ষতি হল ট্রাম্পের!

অভিজ্ঞতা এবং পূর্বনির্ধারিত বেতন স্কেলের উপর ভিত্তি করে, কর্মীদের বেতন সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বৃদ্ধি পায়। ইনফোসিসের কর্মীরা তাঁদের মূল বেতন বা স্থির বেতন ছাড়াও বোনাস, স্টক অপশন এবং অন্যান্য সুবিধাও অর্জন করতে পারেন।

আইটি জায়ান্টটি আগামীকাল বুধবার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করতে চলেছে। সংস্থাটি জানিয়েছে যে বুধবার বিকেল পৌনে ৪টে নাগাদ সভা শুরু হবে।ইনফোসিস তার নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানিয়েছে, "পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিষেবা এবং পরামর্শের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ইনফোসিস, ৩০ জুন, ২০২৫ তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের ফলাফল ২৩ জুলাই, ২০২৫ বুধবার, বিকেল পৌনে ৪টের দিকে ঘোষণা করবে।"

ইনফোসিস তাদের সর্বশেষ আর্থিক ফলাফল নিয়ে আলোচনা করার জন্য বিকেল সওয়া ৪টে নাগাদ একটি সংবাদ সম্মেলন করবে। কর্তৃপক্ষ মিডিয়ার প্রশ্নের নিয়ে আলোচনা করবে। পরবর্তী বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের সঙ্গে বিকেল সাড়ে ৫টা এক ঘন্টার একটি সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গত ১০ বছরে ফ্রেশারদের বেতনে কোনও পরিবর্তন আনেনি ইনফোসিস। বিশেষজ্ঞদের মতে, প্রতিভাবান তরুণদের আকৃষ্ট করতে ও বাজারে প্রতিযোগিতামূলক থাকতে সংস্থাগুলিকে তাঁদের ফ্রেশার বেতন নীতির পুনর্বিবেচনা করা উচিত। প্রসঙ্গত, কিছুদিন আগে থেকে কর্মীদের ওপর মানসিক চাপ যাতে না পড়ে সে কারণে এক নয়া ব্যবস্থা চালু করে ইনফোসিস। ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা কর্মীদের অতিরিক্ত কাজ নিয়ে কড়া নজরদারি শুরু করেছে। সংস্থার নতুন অটোমেটেড সিস্টেম ৯ ঘণ্টা ১৫ মিনিটের বেশি কাজ করলেই সেই কর্মীকে ইমেল করে সতর্ক করছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ইনফোসিস হাইব্রিড কর্মপদ্ধতি চালু করেছে। ৩.২৩ লক্ষ কর্মীর এই বিশাল কর্মীবাহিনী এখন মাসে কমপক্ষে ১০ দিন অফিসে আসার নির্দেশে কাজ করছেন। বাকি দিনগুলোতে তাঁরা ঘরে বসেই কাজ করেন। এই পরিস্থিতিতে ইনফোসিস একটি নতুন মনিটরিং সিস্টেম চালু করেছে, যা প্রতিদিনের কাজের সময় নজরদারি করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া