বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ও যা পারে, স্বামী তা পারে না', বয়সে ছোট প্রেমিকের সঙ্গে সঙ্গমের পরেই বিয়ের শখ, ৪ সন্তানকে ছেড়ে পালালেন বধূ

Pallabi Ghosh | ২২ জুলাই ২০২৫ ১৭ : ২৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঘরে চার সন্তান, স্বামী। ভরা সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন গৃহবধূ। তাও আবার দু'বার। শেষবার পালিয়ে গিয়ে প্রেমিককেই বিয়ে করলেন তিনি। স্ত্রীর কেচ্ছা ঘিরে ছিঃ ছিক্কার গ্রামবাসীদের। কিন্তু মুখে কুলুপ এঁটে আছেন স্বামী। কারণ? প্রাণনাশের আশঙ্কায় স্ত্রীর সমস্ত কেচ্ছাই সহ্য করে নিলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থনগর জেলার ভবানীগঞ্জ এলাকার ঘটনা এটি। দিন কয়েক আগে এক তরুণের সঙ্গে পালিয়ে গেছেন ৪০ বছর বয়সি এক গৃহবধূ। তাঁর বিবাহ বিচ্ছেদ হয়নি। দম্পতির চার সন্তান রয়েছে। তরুণ গৃহবধূর থেকে ১৬ বছরের ছোট। তাঁর সঙ্গে এর আগেও একবার পালিয়ে গিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন:  ননদ-বৌদির চুলোচুলি, অশান্তিতে ঝালাপালা হয়ে সকলের খাবারে বিষ মেশাল বধূ, পরিণতি যা হল

জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়ে ২৪ বছরের তরুণের সঙ্গে আলাপ হয়েছিল জানকী দেবীর। তারপর থেকেই দু'জনের গল্প, আড্ডা শুরু হয়। বন্ধুত্বের সম্পর্ক কিছুদিনের মধ্যেই প্রেমের দিকে গড়ায়। গত চার বছর ধরে তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। 

এদিকে ২৮ বছর ধরে স্বামীর সঙ্গে সংসার করেন জানকী দেবী। তাঁর চারজন সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ১৮। সবচেয়ে ছোট সন্তানের বয়স আট। বিবাহ বিচ্ছেদ না করেই, স্বামীকে জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান গৃহবধূ। লুকিয়ে লুকিয়ে আইনি বিয়েও সেরে ফেলেন। 
বিয়ের পর জানকী জানিয়েছেন, 'আমি আমার প্রথম স্বামীর সঙ্গে আর থাকতে চাই না। এখন যাঁর সঙ্গে বিয়ে হয়েছে, তাঁর সঙ্গেই সুখে আছি আমি। তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। ও যা পারে, স্বামী তা পারে না' 

জানকীর স্বামী রামচরণ প্রজাপতি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মুম্বইয়ে কর্মরত ছিলেন তিনি। স্ত্রী যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, তা গ্রামবাসীদের থেকে শুনেছিলেন তিনি। স্ত্রীর কেচ্ছা শুনেই গ্রামে ছুটে আসেন তিনি। স্বামী গ্রামে ফেরার পথেই প্রেমের সম্পর্কে বাধা সৃষ্টি হয়। স্বামীর কারণে প্রেমিকের সঙ্গে রোজ দেখা করতে পারতেন না জানকী। এমনকী কথা বলাতেও সমস্যা তৈরি হয়। যা ঘিরে জানকী ও রামচরণের দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। 

জানা গেছে, একবছর আগে প্রেমিকের সঙ্গে প্রথমবার পালিয়ে গিয়েছিলেন জানকী। কিন্তু কয়েক মাস পরেই তিনি ফিরে এসেছিলেন। সেবার বাড়ি ফিরে রামচরণের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। এও জানিয়েছিলেন, এই ভুল তিনি আর করবেন না। এবারেও সেই কাণ্ড তিনি ঘটালেন। তবে এবার আর শুধু পালিয়ে যাননি। পালিয়ে গিয়ে আইনি বিয়েও সেরেছেন। 

জানা গেছে, এরপরই থানায় গিয়ে জানকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রামচরণ। থানায় পৌঁছে জানকী জানান, তিনি তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে চান। দীর্ঘ আলোচনা, বিতর্কের পর স্থির হয়, চার সন্তানের দেখভাল করবেন রামচরণ। অন্যদিকে রামচরণ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে আগেই বাধা দিতে পারতেন। কিন্তু কোনও বাধা দেননি। এমনকী বিয়ের ঘটনাটি জানার পারেও অশান্তি করেননি। তাঁর আশঙ্কা ছিল, বিষয়টি নিয়ে ঝামেলা করলে, স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে তাঁকে খুন করতে পারেন। নতুবা খাবারে বিষ মিশিয়ে মেরেও ফেলতে পারেন। প্রাণের ভয়ে তিনি আর প্রতিবাদ করেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া