মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ২১ জুলাইয়ের এক দিন পরেই নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করলেন মমতা 

Rajat Bose | ২২ জুলাই ২০২৫ ১৬ : ৫৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মিশন ২০২৬। আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। আর তার আগেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২ আগস্ট থেকে আসছে ‘‌আমাদের পাড়া আমাদের সমাধান’‌ প্রকল্প। 


পাশাপাশি দুয়ারে সরকার শিবিরও চলবে বলে জানিয়েছেন মমতা। 


২১ জুলাইয়ের এক দিন পরেই নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করেন মমতা। মমতার কথায়, ‘‌আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন–এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার।’ 

 

আরও পড়ুন:‌ এত নম্বর থাকতে হঠাৎ ৭৪ কেন? ইস্টবেঙ্গলের নতুন তারকা রশিদের জার্সিতে রয়েছে বিরাট রহস্য


মমতার কথায়, ‘‌স্থানীয় স্তরে অনেক সমস্যা থাকে। সেগুলি মেটাতেই এই নতুন প্রকল্প। গোটা দেশে ও রাজ্যে প্রথম এই প্রকল্প।’‌


নতুন সরকারি প্রকল্প ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘‌সরকারের সব দপ্তর মিলিয়ে যে কাজগুলি চলছে, সেগুলি চলবে। আমরা যতটা টাকা জোগাড় করতে পারব, তেমন ভাবে হবে। এখন তো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে। গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ।’‌ এরপরই মমতার সংযোজন, ‘‌কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের মুখের হাসি যাতে কেউ কেড়ে নিতে না পারেন।’‌  

 

 


মমতা জানিয়েছেন সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে এই নতুন প্রকল্প। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প–আমাদের পাড়া, আমাদের সমাধান। মানুষের প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম। কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে।’‌ তিনি আরও জানান, ‘‌তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।’‌ 

 

আরও পড়ুন:‌ বারবার চোট পাচ্ছেন আকাশ, নীতীশরা, সমাধান বাতলে দিলেন মাহি


এই প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ। সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। এই কাজের জন্য রাজ্যস্তরে মু্খ্যসচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্ক ফোর্স। জেলাস্তরেও এই টাস্ক ফোর্স তৈরি হবে। ২ মাস ধরে কাজের মাঝে পুজোয় ১৫ দিন ছুটি থাকবে। বদলে পরবর্তী অন্যদিনগুলিতে কাজ হবে।  


মমতা আরও জানান, দুয়ারে সরকারে ১০ কোটি মানুষ উপকৃত হয়েছেন। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার। এই সমস্ত কর্মসূচিতে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার এল এই নতুন প্রকল্প। এই প্রকল্পেও উপকৃত হবেন সাধারণ মানুষ। 

এদিকে ২৮ জুলাই বীরভূম যাচ্ছেন মমতা ব্যানার্জি। সেদিন বাংলা ভাষার ‘‌অপমানের’‌ প্রতিবাদে একটি পদযাত্রায় অংশ নেবেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করার কথা আছে তাঁর। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া