বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রোজগেরে হলে বিবাহবিচ্ছেদের পরে স্ত্রীর ভরণপোষণ পাওয়ার অধিকার আছে: বম্বে হাইকোর্ট

RD | ২২ জুলাই ২০২৫ ১৫ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রোজগেরে হলেও বিবাহবিচ্ছেদের পরে স্বামীর কাছে স্ত্রী খোরপোশ দাবি করতে পারেন। দিল্লি হাই কোর্টের পর এবার একই রায় দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে এক ব্যক্তির দায়ের করা একটি আবেদনের শুনানি চলছিল উচ্চ-আদালতে, নিম্ন আদালতে ওই ব্যক্তিকে তাঁর বিচ্ছিন্না স্ত্রীকে প্রতি মাসে ১৫,০০০ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই মামলা করেন ওই ব্যক্তি। তবে, বম্বে হাইকোর্টে আবেদনকারীর আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি উর্মিলা জোশী ফালকে বলেছেন, আদালত বেশ কিছু বিষয় বিবেচনা করে ব্যক্তির দাবি 'অবৈধ' বলে মনে করে।

নাগপুরের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে ওয়ার্ধা নিবাসী এক মহিলার বিয়ে হয়েছিল। কিন্তু, দাম্পত্যের সম্পর্ক টেঁকেনি। বিবাহবিচ্ছেদের মামলায়, ওয়ার্ধা সেশন কোর্ট মহিলার জন্য ভরণপোষণ অনুমোদন করে।

কিন্তু, তা মানতে রাজি ছিলেন না ব্যক্তিটি। তিনি একটি আবেদনে উল্লেখ করেছিলেন যে, তাঁর প্রাক্তন স্ত্রী (একজন ফিজিওথেরাপিস্ট) নিজের এবং তাদের দুই সন্তানের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট উপার্জন করছেন। ফলে ভরনপোষণের কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন-  ছেলের মতো ভালবাসা, এমনকি 'রুপোর কড়া' উপহার যুবক কে! বেঙ্গালুরু তে বাড়িওয়ালার ব্যবহার মন ছুঁয়ে যায়

চলতি বছরের শুরুতে, দিল্লি হাইকোর্ট একই রকম একটি রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে- একজন মহিলার সন্তানের যত্ন নেওয়ার জন্য চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত স্বেচ্ছায় বেকারত্ব হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে ওই মহিলা ভরণপোষণের অধিকারী হবেন। আদালত আরও জোর দিয়ে বলেছে যে, ভরণপোষণের পরিমাণ নির্ধারণের সময় স্ত্রীর উপার্জন ক্ষমতা নয়, বরং তাঁর প্রকৃত আয় বিবেচনা করা উচিত।

বম্বে হাইকোর্ট মহিলার প্রাক্তন স্বামীর একটি আবেদনের শুনানি করছিল, যেখানে ২০২৩ সালে মহিলা এবং তাঁদের ছয় বছরের ছেলেকে ৭,৫০০ টাকা করে দেওয়ার আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। স্বামী জানিয়েছেন যে, তিনি একটি জেলা আদালতে একজন আইনজীবী ছিলেন এবং মাত্র ১০,০০০-১৫,০০০ টাকা আয় করেন। তিনি বলেছেন যে, তাঁর বিচ্ছিন্না স্ত্রী উচ্চ শিক্ষিত ছিলেন এবং শিক্ষকতার চাকরি ছেড়ে দেওয়ার আগে মাসে ৪০,০০০-৫০,০০০ টাকা আয় করতেন।

তবে, এসব যুক্তি ধোপে টেঁকেনি। আবেদন খারিজ করে বিচারপতির নির্দেশ ছিল, "স্ত্রী রোজগেরে হলেও তিনি খোরপোশ দাবি করতে পারেন। এবং সেই দাবি ন্যায়সঙ্গত।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া