শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Japanese man opens up about his longest chin of the world title

লাইফস্টাইল | তাঁর ওই অঙ্গই পৃথিবীতে সবচেয়ে লম্বা! বছরের পর বছর একটি পানীয় পান করেই লম্বা করেছেন, দাবি যুবকের

Akash Debnath | ২২ জুলাই ২০২৫ ১৫ : ২০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: তাঁর দাবি, তিনিই বিশ্বের দীর্ঘতম থুতনির মালিক! আক্ষরিক অর্থেই তাঁর থুতনি এতই লম্বা যে তাঁর দাবিকে অস্বীকারও করতে পারছেন না কেউ। যাঁর দাবি, তিনি পেশায় ইউটিউবার, থাকেন জাপানে। জোনোচি নামের এই নেটপ্রভাবীর দাবি, তিনি আর পাঁচজনের মতোই সাধারণ থুতনি নিয়েই জন্মেছিলেন। কিন্তু পাঁচ বছর বয়স থেকে তাঁর থুতনি বা নিচের চোয়ালের হাড় বাড়তে শুরু করে এবং অস্বাভাবিক লম্বা হয়ে যায়।
জোনোচি বিশ্বাস করেন, ছোটবেলায় অতিরিক্ত দুধ পান করার কারণেই এমনটা হয়েছে। যদিও চিকিৎসকরা এখনও পুরোপুরি নিশ্চিত নন যে ঠিক কী কারণে তাঁর থুতনি এত লম্বা এবং ছুঁচলো হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি

নেটমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার। নিজের লক্ষ লক্ষ ইউটিউব ফলোয়ারকে তিনি জানিয়েছেন যে, লম্বা হওয়ার আশায় তিনি ছোটবেলায় প্রতিদিন দুধ পান করতেন, কিন্তু ফলস্বরূপ শুধু তাঁর থুতনিটাই লম্বা হয়েছে।
তাঁর দাবি, দুধে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলির অন্যতম। এটি হাড় গঠন এবং দাঁত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি পেশী, স্নায়ু এবং হৃৎপিণ্ডকেও ভাল রাখতে সহায়তা করে। তবে ক্যালসিয়াম শরীরের জন্য অপরিহার্য হলেও। ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলেও গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়াকে হাইপারক্যালসেমিয়া বলা হয়, যা উল্টে হাড়ের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে।
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও
চিকিৎসকরা অবশ্য দুধের কারণে ‘বিশ্বের দীর্ঘতম থুতনি’ তৈরি হওয়ার তত্ত্ব মানতে নারাজ। তাঁদের বেশিরভাগেরই মতে, জোনোচির এই অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্ভবত জিনগত। কিন্তু জোনোচি জানিয়েছেন, তাঁর এই অবস্থার কারণ জানতে তিনি অস্থি চিকিৎসক থেকে শুরু করে দন্তচিকিৎসক পর্যন্ত বহু স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিয়েছেন, এক্স-রেও করিয়েছেন। কিন্তু তাঁর লম্বা থুতনি এবং সুদীর্ঘ চোয়ালের গঠন চিকিৎসকদের কাছে আজও এক রহস্য, কারণ তাঁরা এমন ঘটনা আগে কখনও দেখেননি।
জোনোচি জানান যে, তাঁর পরিবারে আর কারও এমন বৈশিষ্ট্য নেই, তাই এটি যে বংশগত, তা তিনি মানতে চান না।
তাঁর একটি ভিডিওতে জোনোচি জানান, যদি দুধ থেকে এমনটা না হয়, তবে এর নেপথ্যে থাকতে পারে তাঁর জিভও। তিনি বলেন, “এইভাবে থুতনি বেড়ে যাওয়ার আরও কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমটি হল জন্মগত, অর্থাৎ কেউ এটি নিয়েই জন্মেছে বা এটি স্বাভাবিকভাবেই কিছুটা লম্বা। অন্যথায় আরও একটি কারণে এমনটা ঘটতে পারে। আপনি যদি সব সময় আপনার জিভ নীচের পাটিতে রেখে দেন, তবে জিভের চাপ নীচের চোয়ালে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আপনার থুতনি বাইরের দিকে প্রসারিত হয়। অর্থাৎ, আপনার চোয়াল আক্ষরিক অর্থেই লম্বা হয়ে যায়। আমার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রসারিত হয়েছে।”
কারণ যাই হোক, একটি বিষয় স্বীকার করতেই হবে, যে থুতনির এই গঠনকে নিজের দুর্বলতা হিসাবে নয়, শক্তি হিসাবে গ্রহণ করেছেন তিনি। একসময় এই ইউটিউবার তাঁর চেহারার জন্য ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হতেন, এমনকি প্রেমের ক্ষেত্রেও প্রত্যাখ্যাত হয়েছেন। কিন্তু এখন তিনি নিজের এই থুতনিকেই তাঁর ব্যক্তিগত ব্র্যান্ডে পরিণত করেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৫ লক্ষ ফলোয়ার অর্জন করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া