শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষায় বেড়েছে র‍্যাশ-ব্রণ? সঙ্গে ত্বকের হরেক সমস্যা? এই সব ঘরোয়া প্যাক জানা থাকলেই রাতারাতি মিলবে সমাধান

Soma Majumdar | ২২ জুলাই ২০২৫ ১৪ : ০২Soma Majumder

প্যাচপ্যাচে গরমের পর বর্ষাকাল খানিকটা স্বস্তি নিয়ে আসে বটে। তবে এই বৃষ্টির মরশুমের হাত ধরেই শরীরে দেখা দেয় ত্বকের হরেক সমস্যা। অনেকেরই দুই গালে, কপালে, থুতনিতে ব্রণয়ে ভর্তি হয়ে থাকে। সঙ্গে ত্বকের নানা সমস্যাও ঘ্যানঘেনে হয়ে দাঁড়ায়। যা থেকে রেহাই পেতে বাজারচলতি প্রসাধনী কিংবা ঘরোয়া টোটকা, কোনও কিছু প্রয়োগ করেও মেলে না মুক্তি। সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকে ভরসা রাখলেই রাতারাতি পাবেন উপকার।

* তৈলাক্ত ত্বকের সমস্যায় তুলসী- তৈলাক্ত ত্বকের যত্ন নিতে তুলসী দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। তুলসী, এবং নিমপাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে ত্বকে লাগান। খানিকক্ষণ বাদে শুকানোর পর ধুয়ে নিলেই ত্বক থাকবে কোমল।

আরও পড়ুনঃ রান্নার বাসনে লুকিয়ে ডায়াবেটিসের 'বিষ'! রোজ প্রায় সব বাড়িতেই খাওয়া হয়, সুগারকে বশে রাখতে আজই আপনি দূরে সরান

* তুলসী পাতার গুঁড়োর সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে জেল্লা ফিরে পাবেন।

* ব্রণ তাড়াতে তুলসী পাতা গুঁড়ো করে তার সঙ্গে নিমপাতা বাটা, হলুদ গুঁড়ো আর চন্দন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি সারা মুখে মেখে কয়েক মিনিট পর ধুয়ে নিন।

* আধ চা চামচ হলুদ ও এক টেবিল চামচ মধু দিয়ে একটি প্যাক তৈরি করুন। হলুদ হল একটি প্রাকৃতিক প্রদাহবিরোধী। যা ব্রণর জ্বালা কমাতে ও ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। মধু ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই ফেস প্যাকটি ১০-১৫ মিনিটের জন্য মুখে রেখে ধুয়ে নিন। 

* রসুনের একটি কোয়া থেঁতো করে অ্যালোভেরা বা জোজোবা তেলে ডুবিয়ে রাখতে পারেন। এরপর ২ টেবিল চামচ দুধে রসুন মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মাস্কটি মুখের ত্বকে ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণর বিরুদ্ধে লড়াই করার জন্য এটি খুব ভাল প্যাক।

 

বৃষ্টিয় ত্বকের পরিচর্যায় মেনে চলুনঃ

•   ত্বকের বাড়তি তেল, ঘাম, ধুলোময়লা সাফ করতে দু’বেলা ত্বক পরিষ্কার রাখুন। মাইল্ড ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করার চেষ্টা করুন। ঘন ঘন মুখে হাত দেবেন না। এতে ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা কমবে। 

•    নিয়মিত এক্সফোলিয়েট করুন। কেনা স্ক্রাবার কিংবা মধু, কফি, চিনির মতো ঘরোয়া উপায়ে স্ক্রাবার বানিয়ে ত্বকের মরা কোষ দূর করুন। এতে ত্বকের জেল্লা অনেক বাড়বে। 

•    এই সময়ে হালকা ময়শ্চারাইজার লাগান। এ ছাড়াও ঘামঝরা শরীরে আর্দ্রতা যথাযথ রাখতে ঠিক মতো জল, জলীয় ফল খান। ত্বককে যথাসম্ভব শুকনো রাখুন। 

•    চড়া এবং ভারী মেকআপ এড়িয়ে যান যতটা পারেন। রোদ না থাকলেও এ সময়টায় ইউভি রে কিন্তু সক্রিয় থাকে। তাই বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। 

•    রোজকার খাওয়াদাওয়া এবং ত্বক পরিচর্যার উপকরণে রাখুন অ্যান্টি অক্সিড্যান্ট এবং ভিটামিন। তা আপনার ত্বকের স্বাস্থ্য ভাল থাকবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া