বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ জুলাই ২০২৫ ১৩ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঠিক দশ বছর আগে ভরা রাস্তায় অপমানিত হয়েছিলেন মা। ছোট্ট বয়সে চোখের সামনে মাকে অপমানিত হতে দেখেছিল ছেলে। মায়ের যন্ত্রণায় সান্ত্বনা দেওয়ার ক্ষমতা তখন ছিল না তার। তবে মনে রেখেছিল ঘটনাটি। সঠিক সময়ে যথাযথ প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে প্রস্তুত হচ্ছিল সে। এক দশক পর অবশেষে চরম প্রতিশোধ নিল সে।
দশ বছর আগে রাস্তার মাঝখানে মাকে মারধর করেছিল একদল লোক। কারণ জানত না ছেলে। তবে ঘটনাটি তার মনে ছিল। মায়ের কান্না, চিৎকার ভুলতে পারেনি বয়স বাড়লেও। ঠিক দশ বছর পর তার প্রতিশোধ নিল। মাকে যে বেধড়ক মারধর করেছিল, তাকে পথে পথে খুঁজেছে দশ বছর ধরে। সন্ধান পেতেই চরম পদক্ষেপ করল তরুণ।
বন্ধুদের সঙ্গে মিলে সেই যুবককে পিটিয়ে খুন করল সে। এরপরই উদযাপনে মেতে ওঠে সে। তবে বিষয়টি ধামাচাপা দেওয়া যায়নি। কয়েক মাস পরেই হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত তরুণ ও তার বন্ধুরা। ঘটনাটি সিনেমার কাহিনির থেকে কম কিছু নয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশ জানিয়েছে, ধৃত তরুণের নাম সোনু কাশ্যপ। মনোজ নামের ডাব বিক্রেতাকে খুনের ঘটনায় সে মূল অভিযুক্ত। এই হত্যাকাণ্ডে তাকে সাহায্য করেছিল আরও চার বন্ধু। মোট পাঁচজন মিলে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটায়। সকল ধৃতেরা হল, সোনু, রঞ্জিত, আদিল, সালামু, রেহমাত আলি।
আরও পড়ুন: টানা সাতদিন অতি ভারী বৃষ্টি! এই রাজ্যগুলিতে ঘুরতে যাওয়ার আগে সাবধান, চরম সতর্কতা জারি রয়েছে
দশ বছর আগে ঠিক কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, সোনু কাশ্যপ তখন ছোট। ভরা রাস্তায় তার মাকে কয়েকজন লোক বেধড়ক মারধর করেছিল। সোনুর মায়ের সঙ্গে মনোজের বচসা হয়েছিল। সেই ঝামেলার জেরেই সোনুর মাকে মারধর করে মনোজ পালিয়ে গিয়েছিল। মারধরের ঘটনাটি ঘটেছিল সোনুর চোখের সামনে। বয়সে ছোট হলেও, মায়ের অপমান টের পেয়েছিল। ছোট বয়স থেকে মনের মধ্যে ক্ষোভ পুষে রেখেছিল সে।
গত দশ বছর ধরে মনোজের খোঁজে লখনউয়ের পথে পথে ঘুরতে থাকে সোনু। অবশেষে তিন মাস আগে মনোজের দেখা পায়। এরপর টানা তিন মাস মনোজের গতিবিধি লক্ষ করে। সে কখন দোকানে আসে, কখন দোকানে থেকে বের হয়, কোথায় থাকে, কাদের সঙ্গে মেলামেশা, সবটাই খতিয়ে দেখে সোনু। পাশাপাশি খুনের ছক কষতে থাকে।
মনোজকে খুনের জন্য চার বন্ধুকে ডাকে সোনু। তাদের জানায়, নিশ্চুপে এই খুনটি করতে পারলেই, সকলকে নিয়ে পার্টি করবে। দেদার মদ্যপান করাবে। গত ২২ মে মনোজ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার তোড়জোড় করছিল। সেই সময়েই তার উপর হামলা করে সোনু ও তার বন্ধুরা। লাঠি দিয়ে মারতে মারতে মনোজকে অচৈতন্য করে পালিয়ে যায় তারা। হাসপাতালে পরদিন মনোজের মৃত্যু হয়।
এই ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কিন্তু অভিযুক্তদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। এদিকে মনোজের মৃত্যুর পর পার্টিতে যেতে ওঠে সোনু ও তার বন্ধুরা। সেই পার্টির ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে তারা। সেই ছবিটি পুলিশের হাতে পৌঁছয়। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই, বাকিদের খোঁজ পায় পুলিশ। অবশেষে খুনের তিন মাস পর পুলিশি হেফাজতে অভিযুক্ত পাঁচ তরুণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?