শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ জুলাই ২০২৫ ২০ : ০৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন এক তরুণী। কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না তাঁর। কমে গিয়েছিল প্রেসার। সেই রাস্তাতেই তরুণীকে সিপিআর দিয়ে সাহায্য করেছিলেন এক শিক্ষক। এদিকে তাঁর বিরুদ্ধেই উঠল তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। অশ্লীলভাবে তরুণীর বুক হাত রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গেছে, ভরা রাস্তায় তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন বলেই আশঙ্কা ছিল পথচলতি সাধারণ মানুষের। দ্রুত ডেকে আনা হয়েছিল স্থানীয় হাসপাতালের এক মহিলা চিকিৎসককে। তিনিই প্রথমে এসে সিপিআর দিচ্ছিলেন। কিন্তু ক্লান্ত বোধ করায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবককে তরুণীকে সিপিআর দিয়ে সাহায্য করার আবেদন করেন।
চিকিৎসকের কথা মতো সিপিআর দিয়েছিলেন ওই শিক্ষক। তরুণীর জ্ঞান ফিরতেই, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অশ্লীলভাবে তরুণীকে ছোঁয়ার অভিযোগ উঠতেই জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল হুনান প্রদেশে ঘটনাটি ঘটেছে। ৪২ বছরের শিক্ষকের নাম প্যান। জানা গেছে, দিন কয়েক আগেই ভরা রাস্তায় এক তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্ঞান হারিয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন তরুণী। কোলাপস করেছেন বলেই আশঙ্কা হয়েছিল সাধারণ পথচলতি মানুষের।
রাস্তার পাশের হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ডেকে আনা হয় ঘটনাস্থলে। তিনি এসেই তরুণীকে সিপিআর দিতে শুরু করেন। কিন্তু সিপিআর দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়েছিলেন মহিলা চিকিৎসক। ভিড়ের মাঝেই দাঁড়িয়ে ছিলেন প্যান। তাঁকে সিপিআর দিয়ে সাহায্যের আর্জি জানান। চিকিৎসকের কথা মতো তরুণীকে সিপিআর দেন প্যান।
মিনিট দশেক পরে তরুণীর জ্ঞান ফেরে। চোখ খুলে তাকান তিনি। শ্বাস নিতে শুরু করেন স্বাভাবিকভাবেই।
এরপর তড়িঘড়ি করে তাঁর আত্মীয়দের খবর দেওয়া হয়। অ্যাম্বুল্যান্স পৌঁছতেই, তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেও সাহায্য করেছিলেন প্যান। দ্রুত সেই হাসপাতালে ভর্তি করা হয় তরুণীকে।
কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। জানা গেছে, ভরা রাস্তায় তরুণীকে সিপিআর দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে সর্বত্র। কেউ কেউ অভিযোগ জানান, সিপিআর দেওয়ার অজুহাতে তরুণীকে অশ্লীলভাবে ছুঁয়েছেন ওই শিক্ষক। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন অনেকে। জ্ঞান ফেরার পরেও তরুণীর কণ্ঠেও সেই এক সুর।
যে অভিযোগ ছড়াতেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ৪২ বছরের ওই শিক্ষক। তিনি জানিয়েছেন, 'যদি শ্লীলতাহানির উদ্দেশ্য থাকত, তাহলে ভুল ভাবেই সিপিআর দিতাম। আমার সিপিআর দেওয়ার ধরণে কোনও ভুল থাকলে, ওই চিকিৎসক আমাকে সংশোধন করতে পারতেন। কিন্তু চিকিৎসক জানিয়েছেন, আমি সঠিকভাবে সিপিআর দিচ্ছিলাম।'
জানা গেছে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই গ্রেপ্তার করা হয়নি তাঁকে। তবে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তরুণীকে 'অকৃতজ্ঞ' বলেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?