শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ২১ জুলাইয়ের সভা শেষ হতেই হঠাৎ অ্যাম্বুল্যান্সের হুড়োহুড়ি, হাসপাতালে নিয়ে যাওয়া হল তিন তৃণমূল সাংসদকে, ব্যাপারটা কী?

Kaushik Roy | ২১ জুলাই ২০২৫ ১৯ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের সভা শেষের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। সভা শেষের সঙ্গে সঙ্গেই তাদের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। সেই সময়ই হঠাৎ খবর পাওয়া যায় যে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও। আজকাল ডট ইনের তরফে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, মদন মিত্র সুস্থ আছেন। একের পর এক অ্যাম্বুল্যান্স ঢোকে এসএসকেএমে। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তৃণমূল সাংসদদের।

সাংসদ কীর্তি আজাদ আজকাল ডট ইনকে বলেন, আমার কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স চলছে। ফলে, সোমবার আমার শরীরে একটু জলের অভাব বা ডিহাইড্রেশন হয়। বেলা ৩টে নাগাদ শরীর খারাপ লাগায় আমায় অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে ওআরএস দেওয়া হয়। কিছুক্ষণ বাদেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়’। রোদ থেকে শরীর খারাপ হল কিনা জানতে চাওয়া হলে কীর্তি জানান, ‘আমি সারাজীবন ক্রিকেট খেলে এসেছি। রোদটা আমার কাছে কোনও সমস্যা নয়’।

অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের কথায়, ‘এত রোদ, গরমে খুব অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরছিল আমার। এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। দলের সদস্যরা বুঝতে পেরে জল দেন, কিছুতেই শারীরিক পরিস্থিতি ঠিক হচ্ছিল না। তাই বাড়িতে চলে আসি। এখন একটু সুস্থ লাগছে। আমার সঙ্গে শত্রুঘ্ন সিনহাও ছিলেন। ওঁকেও খুব অসুস্থ অবস্থায় দেখলাম। দলের সদস্যরা আছেন ওঁর সঙ্গে’। তবে বর্তমানে সকলেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে প্রায় প্রত্যেক বছর বৃষ্টি হলেও এদিন ছিল খটখটে রোদ।

আবহাওয়া প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, ‘এই বছর রোদের অর্থ সূর্যদেবের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে’। এদিন শহিদ দিবসের মঞ্চ থেকেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের ঢাক বাজিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুঝিয়ে দেন, এই নির্বাচনে একদিকে যেমন থাকবে বাংলা ভাষাভাষীদের উপর ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ সেইসঙ্গে থাকবে রাজ্যে নেওয়া তাঁর সরকারের যে ৯৪টি সামাজিক প্রকল্প আছে সেই প্রকল্পগুলি নিয়ে কর্মীদের নিবিড় প্রচার।

আগামী ২৭ জুলাই থেকেই গোটা রাজ্যে এই নিয়ে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন মমতা। লক্ষনীয়, এদিনের বক্তব্যে বামেদের সমালোচনা করলেও মমতা বুঝিয়ে দিয়েছেন রাজ্যে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপি। বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে দলীয় সাংসদদের দিল্লিতে লোকসভা চত্বরে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসার নির্দেশ দেন মমতা। আহ্বান জানান ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের লোকজনকেও এবিষয়ে এগিয়ে আসতে। মমতার কথায়, 'দেশে একটা সুপার এমার্জেন্সি চলছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া