বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নদীতে পড়ে গিয়েছিল চটি, তুলতে গিয়েই জলের তোড়ে ভেসে গেলেন তরুণ! বন্ধুরা হাত বাড়ালেও শেষরক্ষা হল না

Pallabi Ghosh | ২১ জুলাই ২০২৫ ১৮ : ৩৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পিকনিকে গিয়েছিলেন পাঁচ বন্ধু। বর্ষার মাঝেই তুমুল হুল্লোড়ে মেতেছিলেন তাঁরা। নদীর ধারে চলছিল খাওয়াদাওয়া। নাচ, গান। সেই আনন্দের আবহে মুহূর্তের মধ্যে ছড়াল বিষাদ। পাঁচ বন্ধুর মধ্যে একজন ভেসে গেলেন নদীর জলের তোড়ে। বাকিরা উদ্ধারের জন্য হাত বাড়ালেও, শেষরক্ষা হল না। 

কীভাবে দুর্ঘটনা ঘটল? তা আরও মর্মান্তিক। জানা গেছে, ওই তরুণ নদীর জলে হাত, মুখ ধুতে গিয়েছিলেন। হঠাৎ তাঁর পায়ের চটি খুলে, নদীর জলে পড়ে যায়। সেই চটি তুলতে গিয়েই প্রাণ গেল তরুণের। চটিটি উদ্ধার করতে গিয়েই নদীর জলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। সেই জলে স্রোতে তলিয়ে যান তিনি। 

সাময়িকভাবে চিৎকার করেছিলেন। সেই চিৎকারের শব্দ শুনেই ছুটে আসেন বাকি বন্ধুরা। তাঁকে উদ্ধারের জন্য সকলেই হাত বাড়িয়ে দেন। কিন্তু জলের তুমুল স্রোতে আর রক্ষা করা যায়নি। একদিন পর অদূরে এক জায়গা থেকে তরুণের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে শোকের ছায়া গোটা এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সিওনি জেলার পারেয়া খোহ এলাকায়।‌ জায়গাটি পিকনিকের জন্য অত্যন্ত জনপ্রিয়। বছরভর প্রায়ই স্থানীয়দের আনাগোনা থাকে এই এলাকায়‌। শনিবার পাঁচ বন্ধু মিলে এই জায়গাতেই পিকনিকের জন্য গিয়েছিলেন। 

আরও পড়ুন: প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে ট্রেন, ফোন ঘাঁটতেই ব্যস্ত যাত্রী! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি বৃদ্ধের

২০ বছরের মৃত তরুণের নাম, আয়ুষ যাদব। পুলিশ জানিয়েছে, তিনি লাখনাদন এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শনিবার বন্ধুদের সঙ্গে আনন্দ, উচ্ছ্বাসে মেতেছিলেন। খাওয়াদাওয়ার পর নদীতে হাত, মুখ ধুতে যান। সেই সময়েই তাঁর পায়ের চটিটি নদীর জলে পড়ে যায়। নদী থেকে চটিটি তোলার চেষ্টা করছিলেন আয়ুষ। ভিডিওতে দেখা গেছে, একটি গাছের ডাল ভেঙে, সেটি দিয়েই চটি তোলার চেষ্টা করছিলেন। 

এরপর নদীতে নামেন। নিয়ন্ত্রণ হারিয়ে নদীর জলের স্রোতে ভেসে যান তরুণ। বাকিরা উদ্ধার করতে ছুটে এলেও, ততক্ষণে তরুণ আরও দূরে ভেসে যান। চিৎকার করে স্থানীয়দের ডেকে আনেন বাকি বন্ধুরা। খবর দেওয়া হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। শনিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমে পড়ে তারা। 

দীর্ঘ তল্লাশির পর রবিবার সন্ধ্যায় অদূরের একটি জায়গা থেকে তরুণের নিথর দেহ উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় বিষাদের ছায়া এলাকায়। শোকগ্রস্ত পরিবারটিও মানসিকভাবে ভেঙে পড়েছে। 

গোটা ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিওতে। কীভাবে তরুণ গাছের ডাল দিয়ে চটি তোলার চেষ্টা করছিলেন, তাও দেখা গেছে ভিডিওতে। অসাবধানতাবশত কীভাবে তরুণের প্রাণ হারাল, তা দেখেও শিউরে উঠেছেন অনেকে। প্রসঙ্গত, এই প্রথম নয়। পিকনিকে গিয়ে অসাবধানতায় প্রাণহানির ঘটনা অতীতেও বহু জায়গায় ঘটেছে। কখনও সেলফি তোলার সময়। কখনও হড়পা বানে ভেসে গিয়ে। কখনও নদীর জলে বন্ধুরা একসঙ্গে স্নান করতে করতেই ভেসে গেছেন। বর্ষার নদী আরও খড়স্রোতা হয়ে যায়। সেই জলে পা হড়কে পড়ে একের পর এক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আবারও জনপ্রিয় পিকনিক স্পটে সতর্কতা জারি করেছে প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া