বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মেঘভাঙা বৃষ্টির জেরে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা, প্রবল দুর্যোগে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে এই রাজ্যে

Kaushik Roy | ২১ জুলাই ২০২৫ ১৭ : ২৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষার জেরে বৃষ্টির তীব্রতা ক্রমেই বাড়ছে হিমাচল প্রদেশে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চাম্বা, কাংরা, কুল্লু ও মান্ডি এই চারটি জেলাকে লাল সতর্কতার আওতায় আনা হয়েছে। বাকি রাজ্যের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় বর্তমানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। এমনকি, প্রতিকূল পরিস্থিতিতে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মান্ডি জেলায় লাগাতার বৃষ্টিতে একাধিক স্থানে ভূমিধস দেখা দিয়েছে। এর ফলে ১৭০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে পড়েছে, যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় সড়ক। টানা বৃষ্টির কারণে ব্যাহত হয়ে পড়েছে উদ্ধারকাজ। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে ক্রমশ।

চাম্বা জেলাও প্রবল বৃষ্টির প্রকোপে জর্জরিত। ভর্মৌর এলাকায় ভূমিধসের কারণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে একটি বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক পুরুষ ও এক মহিলার। চুরাহ অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির কারণে পানগোলা–থাল্লি রোডের একটি ছোট সেতু ভেসে যায়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে পড়ে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও একাধিক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। খালের জল উপচে চাষের জমি প্লাবিত হয়েছে, ধ্বংস হয়েছে দাঁড়িয়ে থাকা ভুট্টা ফসল। বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং জরুরি পরিষেবা সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

সরকারি প্রশাসন রাজ্যজুড়ে নাগরিকদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে। হিমালয় সংলগ্ন ঝুঁকিপূর্ণ ও ভূমিধসপ্রবণ অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডেও ছ’টি জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দেরাদুন, টেহরি, পৌরি, নৈনিতাল, চম্পাবত ও উদ্যম সিংহ নগর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত দুই রাজ্য মিলিয়ে মোট ৪৭১টি রাস্তা, যার মধ্যে তিনটি জাতীয় সড়ক, আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

পরিস্থিতি এখনও উদ্বেগজনক হওয়ার কারণে প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গেও। বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। বুধবার থেকে টানা চারদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া