শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শতবর্ষ পেরিয়ে প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট আন্দোলনের স্তম্ভ ভি এস অচ্যুতানন্দন

Riya Patra | ২১ জুলাই ২০২৫ ১৬ : ৫৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভি এস অচ্যুতানন্দন। সিপিএম-এর প্রতিষ্ঠাতা সদস্য। এক সময়ে সাসপেন্ড হয়েছেন সিপিএম পলিটব্যুরো থেকেও। দৌর্দন্ডপ্রতাপ রাজনীতিক। কেরলের রাজনীতি, গণ-আন্দোলনে দীর্ঘকাল জড়িয়ে থেকে সমার্থক হয়ে উঠেছিলেন। কেরলের পুন্নাপ্রা-ভায়লারের কৃষক অভ্যুত্থানের প্রথম সারিতে থেকেছেন।

এককথায় কেরলের কমিউনিস্ট আন্দোলনের স্তম্ভ ছিলেন তিনি। রাজনীতিতে মুখে মুখে পরিচিত ছিলেন ভি এস নামেই। বয়স ছাড়িয়েছিল শতবর্ষের গণ্ডি। সোমবার প্রয়াত হয়েছেন, ১০১ বছরের ভি এস অচ্যুতানন্দন। 

আরও পড়ুন: প্রয়াত আজিজুল হক

আলাপুঝার পুন্নপ্রাতে ভি এস জন্মগ্রহণ করেছিলেন ১৯২৩ সালের ২৩ অক্টোবর। অল্প বয়সে বাবা-ম'কে হারান। নিজের ইচ্ছামতো পড়াশোনাও শেষ করতে পারেননি। একতা সময় পরে, সংসারে চালাতে লেখাপড়াকে সরিয়ে অর্থ উপার্জনের জন্য কাজে যোগ দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন মাত্র ১৫ বছর বয়সেই। ১৯৪০ সালে সিপিআই-এর সদস্য হন। 

আরও পড়ুন: অভুজমাড়ে ফের এনকাউন্টার, ছয় মাওবাদী নিহত: ২০২৫ সালে ছত্রিশগড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৪...

১৯৬৪ সালে কলকাতায় সিপিআইয়ের ন্যাশন্যাল কাউন্সিলের থেকে ৩২ জন বেরিয়ে গিয়ে সিপিআই(এম) গঠন করেছিলেন, ভি এস তাঁদেরই একজন। ভি এস ছিলেন ওই ৩২ জনের মধ্যে শেষ জীবীত নেতা। দীর্ঘকাল ধরে তিনি একের পর এক প্রজন্মের চোখে এঁকে দিয়েছিলেন বিপ্লবের স্বপ্ন। 

 

১৯৬৪ সালে সিপিআই(এম) তৈরির পর, ১৯৬৫ সাল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম নির্বাচন লড়েন আম্বালাপুঝা থেকে। যদিও সেবার জয় আসেনি। ২০১৬ পর্যন্ত তিনি মোট ১০ বার ভোট লড়েছেন। ২০০১ থেকে ২০০৬ কেরলের বিরোধী নেতা ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০২২ কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন ভি এস। রাজনীতির অলিন্দে আলোচনা, পরবর্তীকালে সম্পর্কের অবনতি ঘটে পিনারাইয়ের সঙ্গে। 

ভি এস-এর মৃত্যুতে শোকাতুর রাজনৈতিক মহল। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন একটি ছবি। সঙ্গেই লিখেছেন, 'আমাদের চোখ, আমাদের হৃদয়। ভিএস-কে ঘিরে এই স্লোগানে মুখর থাকত কেরালার মানুষ। পুন্নাপ্রা ভায়ালারের কৃষক আন্দোলনের কিংবদন্তি থেকে দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ। জনতার মুখ। ১৯৬৪ সালে সিপিআই(এম) গঠন করেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে এতদিন শেষ জীবিত নেতা ছিলেন ভিএস। অধ্যায়ের পরিসমাপ্তি হল না। গোটা বই শেষ হয়ে গেল। জনতার নেতা বিশ্রামে গেলেন টানা লড়াই শেষে। ছবিতে সিপিআই(এম) ২২তম পার্টি কংগ্রেসের প্রবীণতম এবং কনিষ্ঠতম প্রতিনিধি। হায়দ্রাবাদ, ২০১৮। এই সামান্য কমিউনিস্ট কর্মীর জীবনে এক অ-সামান্য মুহূর্ত। লাল সেলাম কমরেড ভিএস অচ্যুতানন্দন।' 

 

সৃজনের সঙ্গে যোগাযগ করা হলে তিনি বলেন, 'ভিএস আমাদের কাছে এক রূপকথার চরিত্র। পুন্নাপ্রা ভায়লারের কৃষক সংগ্রামের নাম তেভাগা তেলেঙ্গানার সঙ্গে আলোচিত হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বা বিরোধী নেতা হিসেবে তাঁর বিপুল সংখ্যক মানুষের প্রিয় হয়ে ওঠা, কীভাবে তিনি পার্টিনেতা থেকে জনতার নেতায় রূপান্তরিত হয়েছিলেন, তা আমাদের প্রজন্মের কাছে শিক্ষণীয় তো বটেই।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া