বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফেটে গিয়েছে বিমানের তিনটি টায়ার! অবতরণের সময় পিছলে গেল যাত্রীবাহী উড়ান, তারপর...

Riya Patra | ২১ জুলাই ২০২৫ ১৬ : ৪৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। মুহূর্তে শেষ হয়ে যেতে পারত সবকিছু। শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। তার মাঝেই পরপর বিপদের মুখে একাধিক সংস্থার একাধিক বিমান। এবার বড় বিপদের হাত থেকে মুহূর্তের জন্য বেঁচে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে অবতরণের ঠিক আগে ফেটে যায় বিমানের তিনটি উড়ান। পিছলে যায় বিমানটি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

আরও পড়ুন: বাংলাদেশে স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ঢাকার উত্তরায় মৃত্যু তিন জনের, আহত অন্তত ৬০, চলছে

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2744 A320 (VT-TYA) । মুম্বইয়ে টানা বর্ষণ গত কয়েকদিন ধরেই। জানা গিয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে রানওয়ে থেকে ছিটকে যায়। 

ওই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ওই বিমানটি কেরালার কোচি থেকে মুম্বই আসে সোমবার। প্রাথমিকভাবে এই ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে অবতরণের কিছুক্ষণ পরেই বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়।

সূত্রের খবর, অবতরণের সময় বিমানের তিনটি টায়ার ফেটে যায় এবং বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, পরিস্থিতি প্রতিকূল হলেও, শেষ মুহূর্তে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বিমানের কর্মী এবং যাত্রীরা। বিমানটি নিরাপদের অবতরণ করে এবং যাত্রী, ক্রু-রা নিরাপদেই বিমান থেকে নেমেছেন। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর, এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘২১ জুলাই কোচি থেকে মুম্বইগামী বিমান AI2744, অবতরণের সময় প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হয়, যার ফলে অবতরণের পর রানওয়েতে কিছুক্ষণ ঘোরাফেরা করতে হয়। বিমানটি নিরাপদে গেটে পৌঁছায় এবং সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা অবতরণ করেন। বিমানটিকে তদারকির জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।‘ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।‘ 

ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরের এক অধিকর্তা জানিয়েছেন, ‘কোচি থেকে আগত একটি বিমান ২১ জুলাই সকাল ৯.২৭ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (CSMIA) রানওয়েতে নামে। CSMIA-এর জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়। সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন।‘

 

উল্লেখ্য, সোমবারেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে পদ্মাপারে। সোমবার ঢাকার উত্তরায় বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমানটি একটি স্কুলের উপর ভেঙে পড়ে। বায়ুসেনা এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৬০ জন। আহতদের বেশির ভাগই পড়ুয়া। ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। সোমবার দুপুরে ১টা ৬ মিনিটে উড়ানের পরেই ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে। স্কুলটিতে সেই সময় শিশুরা উপস্থিত ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া