বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বান্ধবী পৌঁছে গেলেন দুবাইয়ে, বেঙ্গালুরুর যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকলেন তরুণী! চরম দুর্ভোগ আর কমছেই না

Pallabi Ghosh | ২১ জুলাই ২০২৫ ১৫ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: যানজট আর দুর্ভোগ, যেন সমার্থক। কিন্তু যে দুর্ভোগ যদি রোজের হয়, তা যেন যন্ত্রণারও নিত্যযাত্রীদের জন্য। কারও অফিসে পৌঁছতে দেরি হয়। কেউ বা সময় মতো বাড়ি ফিরতে পারেন না। আরও সমস্যার, যখন দীর্ঘ যানজটে আটকে পড়ে কোনও অ্যাম্বুল্যান্স। রাস্তায় আটকে থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে পড়েন বহু বৃদ্ধ নাগরিক। 

সম্প্রতি বেঙ্গালুরুতে দীর্ঘ যানজটে আটকে পড়ার বীভৎস অভিজ্ঞতা শেয়ার করেছেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন, তাঁর বান্ধবী বিমানে চেপে দুবাই পৌঁছে গেছেন। অথচ দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা তিনি আটকে আছেন। এখনও পর্যন্ত বাড়িতে পৌঁছতে পারেননি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণী তাঁর বান্ধবীকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়েছিলেন। শেষ মুহূর্তে চেক ইন করেই বিমানে চাপেন বান্ধবী। তাঁকে বিমানবন্দরে নামিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। বিমানে চেপে বান্ধবী দুবাইয়ে পৌঁছে গেলেও, তিন ঘণ্টা বেঙ্গালুরুর দীর্ঘ যানজটে তিনি আটকে ছিলেন। নিজের শহরে বাড়িতে পৌঁছতেই কয়েক ঘণ্টা সময় লাগে তাঁর। 

পোস্টটিতে ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ দেখছেন। চরম ভোগান্তির অভিজ্ঞতার বর্ণনায় ভরে গিয়েছে পোস্টটি। অনেকেই লিখেছেন, বেঙ্গালুরুর নিত্যদিনের সঙ্গী হল এই যানজট। দিনের পর দিন এই যানজটের সমস্যা আরও বেড়ে চলেছে। যার কোনও সুরাহা নেই। প্রশাসন কোনও পদক্ষেপ করতে পারে না। কেউ কেউ লিখেছেন তাঁদের অভিজ্ঞতাও কথাও। 

আরও পড়ুন: 'কুচি কুচি করে কাটব', হবু স্ত্রীর পছন্দ হয়নি লেহেঙ্গা, দোকানদারকে খুনের হুমকি যুবকের! শিউরে ওঠা দৃশ্য প্রকাশ্যে

একজন লিখেছেন, 'আমি মজা করছি না। এটা সত্যিই ঘটেছে। আমার বোন মেঙ্গালুরুতে যাচ্ছিলেন। শেষ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছন। যতক্ষণে সে মেঙ্গালুরুতে পৌঁছে যায়, ততক্ষণে আমি বাড়ির কাছাকাছিও পৌঁছতে পারিনি। বোন মেঙ্গালুরুর বাড়িতে পৌঁছে যাওয়ার পরেও, আমি বেঙ্গালুরুর যানজটে আটকে ছিলাম।' 

আবার একজন লিখেছেন, 'আপনার মতো পরিস্থিতি থাকলে আমি গাড়িতে বসেই থাকতাম না। পায়ে হেঁটে বাড়িতে পৌঁছে যেতাম।' আবার এক যুবক ওই পোস্টে কমেন্ট করেন, 'বেঙ্গালুরুতে সবকিছুই উল্টো ঘটে। এক কিমি পথ গাড়িতে যেতে সময় লাগে তিন ঘণ্টা। এক কিমি পথ পায়ে হেঁটে যেতে সময় লাগে ১০ মিনিট।'

এক তরুণী লিখেছেন, 'সাধারণত বিমানে চেপে ভিন শহরে পৌঁছতে সময় লাগে দুই ঘণ্টা।‌ আর বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে সময় লাগে পাঁচ ঘণ্টা। সত্যিকারের পাঁচ ঘণ্টা! বিমানে যাতায়াতের থেকেও বেঙ্গালুরুর যানজটে ফেঁসে দিনের কয়েক ঘণ্টা কেটে যায়। এটা সত্যিই ট্রমার।' 

বেঙ্গালুরুর যানজট ঘিরে কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।‌ দীর্ঘ যানজটের বহু ছবি, ভিডিও, পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে। এমনকী নামী ব্যবসায়ীরাও এই যানজটে আটকে চরম ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি জিরোধা সংস্থার কো-ফাউন্ডার নিখিল কামাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন। পরিস্থিতির উন্নতির বদলে, আরও অবনতি হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। যদিও এত কিছুর পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া