শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কড়া ডায়েট-এক্সারসাইজ নয়, চ্যাটজিপিটির কামালেই ছয় মাসে ২৭ কেজি কমল ওজন! কীভাবে হল এই অসাধ্য সাধন?

Soma Majumdar | ২১ জুলাই ২০২৫ ১৫ : ৪৫Soma Majumder

ওজন কমানো মোটেই সহজ নয়। অনেকের কাছেই বেশ চ্যালেঞ্জিং বিষয় বাড়তি মেদ ঝরানো। মেদ ঝরাতে অনেকেই বেশ কসরত করেন। কেউ দৌড়ান ট্রেডমিলে, কেউ বা ক্যালোরি মেপে মুখে তুলছেন খাবার। আবার সময়ের অভাবে ‘শর্টকাট’ পন্থাও নিচ্ছেন অনেকেই। আজকাল বেশিরভাগ মানুষই ওজন কমানোর জন্য জিম, পুষ্টিবিদ বা ইউটিউব ভিডিওর উপর নির্ভর করেন। কিন্তু কখনও চ্যাট জিপিটির সাহায্যে মেদ ঝরাতে শুনেছেন? তাও আবার এক কেজি, দু কেজি নয়। ছয় মাসে এক্কেবারে ২৬ কেজি ওজন কমিয়েছেন এক যুবক। নেটপাড়ায় তুমুল চর্চা চলেছে তাঁর এই ওজন কমানোর প্রক্রিয়া নিয়ে। 

নিউজিল্যান্ডের এক ইউটিউবার বেছে নিয়েছিলেন একেবারে অন্য পথ-চ্যাটজিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তিনি এই এআই‑কে নিজের জীবনের কোচ বানিয়ে ফেলেন। যার নাম দেন 'আর্থার'। আর 'আর্থার'-এর সহায়তায় মাত্র ছয় মাসে তিনি কমিয়ে ফেলেন প্রায় ২৭ কেজি ওজন। তবে তাঁর বক্তব্য, এই শারীরিক বদলের চেয়েও বড় ছিল মানসিক রূপান্তর। আসলে তাঁকে শিখিয়েছে জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ।

এই তরুণ জানান, আগে তাঁর জীবন ছিল বিশৃঙ্খল। ফাস্টফুড, অ্যালকোহল, অনিয়মিত ঘুম আর দুশ্চিন্তায় ঘেরা ছিল তাঁর জীবন। এক সময়ে তিনি বুঝতে পারেন যে তাঁর এই জীবনযাপনে পরিবর্তন জরুরি। তখনই তিনি চ্যাটজিপিটিকে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে ব্যবহার করতে শুরু করেন।

 

আরও পড়ুনঃ এক কাপ চা খেয়েই কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! জানেন কোন চা কীভাবে খেলে দূরে থাকবে হৃদরোগ?

 

চ্যাজিপিটি তরুণকে একটি ব্যালেন্সড ডায়েট প্ল্যান, সপ্তাহভিত্তিক ব্যায়ামের রুটিন, এমনকী তাঁর ইউটিউব কনটেন্ট তৈরির সময়সূচিও তৈরি করে দেন। এই 'এআই বন্ধু' তাঁর জন্য এমন এক হাঁটা, স্ট্রেচিং, ওজন তোলা-সবকিছু মিলিয়ে এমন এক রুটিন নির্ধারণ করে যা কঠিন নয়, কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে গেলে কার্যকর।

ছয় মাসে চ্যাজিপিটির রুটিন মেনে তরুণের শরীর যেমন পাল্টে গেছে, তেমনি বদলেছে মনও। আগের মতো আলসেমি, হতাশা, বা অস্থিরতা আর তাঁর নেই। তরুণের কথায়, “আর্থার আমাকে পারফেক্ট বানায়নি, কিন্তু ধারাবাহিকতা শিখিয়েছে। আমাকে প্রতিকূলতার সঙ্গে মানিয়ে চলতে শিখিয়েছে। সেটাই আসল পরিবর্তন।”

প্রসঙ্গত, চ্যাটজিপিটির পরামর্শ বেশ কিছু পরামর্শ মেনে চলতেন তরুণ। যেমন শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়াই নয়, কী পরিমাণে এবং কীভাবে খাচ্ছেন তাও খেয়াল রেখেছেন। সঙ্গে ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস করেছেন। 

যতই ব্যস্ততা থাকুক মেদ ঝরাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শরীরচর্চার। সপ্তাহে ৪-৫ দিন অন্তত ৩০ মিনিট একসারসাইজ করতে হবে। যেভাবেই হোক শরীরের নড়াচড়া প্রয়োজন। নিদেনপক্ষে প্রতিদিন হাঁটাহাঁটি করেছেন যুবক।

দ্রুত ওজন কমাতে উপোস করতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে। কিছুদিনের মধ্যে ফের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে শরীরে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। বেশিক্ষণ খালি পেটে থাকলে শরীরে ফ্যাট জমতে শুরু করে। নিউজিল্যান্ডের তরুণও এই নিয়ম মেনে চলেন। সঙ্গে তিনি জোর দেন পর্যাপ্ত ঘুম, মানসিক চাপমুক্ত থাকার উপর। কারণ বেশি দুশ্চিন্তা করলে ওজন তো কমবেই না, উল্টে শরীরে হরমোনের ভারসাম্যের ব্যাঘাত ঘটবে। সঙ্গে রোজ ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া