মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | কর্মীদের জন্য তৈরি করে দিলেন কর্মসূচি, ২১-এর মঞ্চ থেকেই ২৬-এর ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন মমতা

Riya Patra | ২১ জুলাই ২০২৫ ১৫ : ১৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শহিদ দিবসের মঞ্চ থেকেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের ঢাক বাজিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুঝিয়ে দিলেন, এই নির্বাচনে একদিকে যেমন থাকবে বাঙলা ভাষাভাষীদের উপর ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ সেইসঙ্গে থাকবে রাজ্যে নেওয়া তাঁর সরকারের যে ৯৪টি সামাজিক প্রকল্প আছে সেই প্রকল্পগুলি নিয়ে কর্মীদের নিবিড় প্রচার। আগামী ২৭ জুলাই থেকেই গোটা রাজ্যে এই নিয়ে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন মমতা। লক্ষনীয়, এদিনের বক্তব্যে বামেদের সমালোচনা করলেও মমতা বুঝিয়ে দিয়েছেন রাজ্যে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপি। 

রাজ্যে কর্মসংস্থান নিয়ে বিরোধী শিবিরের তরফে নানা সময় সমালোচনা শোনা গিয়েছে বিরোধীদের মুখে। উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া কয়েক হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরির প্রসঙ্গও। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই নিয়ে হয়েছে একাধিক মিছিল ও ধর্না কর্মসূচি। বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে। সোমবার বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী একের পর এক সামাজিক প্রকল্পের উল্লেখ করে বলেন এই মুহূর্তে রাজ্যে চালু আছে ৯৪টি সামাজিক প্রকল্প।

সেইসঙ্গে বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ। রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে এই দুটি বিষয় নিয়ে প্রচারে জোর দিতে নির্দেশ দেন তিনি।‌ উদাহরণ হিসেবে তাঁর কথায় উঠে আসে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বছরে  ২ কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি। 

আরও পড়ুন: 'বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস', একুশের মঞ্চ থেকে ফের গর্জে উঠলেন মমতা...

নাম না করে এদিন মমতা বলেন, 'বছরে ২ কোটি বেকারের চাকরির কথা বলা হয়েছিল। কোথায় দিয়েছে?' একইসঙ্গে রাজ্যে শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলা থেকে কোনও শিল্পপতিকে চলে যেতে হয়নি। বাংলায় তাঁরা আসছেন।' সেইসঙ্গে তুলে ধরে দেউচা পাচামি-সহ রাজ্যে আগামীদিনে তৈরি হতে যাওয়া বিভিন্ন শিল্পক্ষেত্র। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন দেশের বিভিন্ন রাজ্যে।

বিরোধীদের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান নেই বলেই এঁরা বাধ্য হয়ে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছেন। এদিন সেই শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়ে মমতা বলেন, রাজ্যে যথেষ্ট কাজের সুযোগ আছে। 

এদিনের বক্তব্যে বারবার যে বিষয়টির উপর তিনি জোর দিয়েছেন তা হল বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ নিয়ে। কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রতি শনি ও রবিবার সব ভাষাভাষী লোকদের নিয়ে সভা করতে।‌ তিনি বলেন, ‘২৭ জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি-রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিটিং-মিছিল করুন। যদি কোনও পরিযায়ী শ্রমিকদের পরিবার খবর দেয়, বিপদে আছেন, তাঁদের পাশে দাঁড়ান, আমাদের জানান। পরিযায়ী শ্রমিকদের বলব ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই।‘ আরও বলেন, ‘২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু করুন। ভাষার অপমান করলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না। আগামী নির্বাচন পর্যন্ত, টানা এই আন্দোলন চলবে। আপনাদের বলব আপনারা আরও বেশি করে বাংলায় কথা বলুন।‘

 

 সেইসঙ্গে এই নিয়ে লড়াই করতে যে তিনি ও তাঁর দল প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবেন সেই বিষয়টি উল্লেখ করে মমতা বলেন, 'শুরু হল ভাষা আন্দোলন।' পড়শি রাজ্য বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বেশ কিছু মানুষের নাম বাদ পড়েছে। এদিন মমতা বলেন, 'বিহারে ৪০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এখানে হলে ঘেরাও হবে।' সেইসঙ্গে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে দলীয় সাংসদদের দিল্লিতে লোকসভা চত্বরে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসার নির্দেশ দেন মমতা। আহ্বান জানান ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের লোকজনকেও এবিষয়ে এগিয়ে আসতে। মমতার কথায়, 'দেশে একটা সুপার এমার্জেন্সি চলছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া