মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২১ জুলাই ২০২৫ ১৪ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সমুদ্র সৈকত রয়েছে। তাহলে বারে বারে জগন্নাথ দর্শনের জন্য আর ভিন রাজ্যে কেন? তৃণমূল জমানায় মমতা বাংলাতে বানিয়েছেন জগন্নাথ ধাম। এবার বাংলায় হবে দুর্গা অঙ্গন। অর্থাৎ কেবল শরতের বিশেষ সময় নয়, যে কোনও সময়, যে কোনও দিন দেখা যাবে দুর্গা ঠাকুর।
আরও পড়ুন: 'বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস', একুশের মঞ্চ থেকে ফের গর্জে উঠলেন মমতা
মমতা এদিন বলেন, ‘আমারা মৃত্যুর জন্য তৈরি। বাংলা কিংবা যে কোনও ভাষার উপর অসম্মান মানব না। একটা বিদ্যাসাগরের মূর্তি আঘাত করে রেজাল্ট দেখছিলেন তো। অসমে মা কালী মন্দির ভেঙে দিলেন। যদি তা বাংলায় হত, কী হত? আগে কী বলতেন, মমতাজী দুর্গা পুজা করনে নেহি দেতে হ্যা। সরস্বতী পূজা করনে নেহি দেতে হ্যা। আর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়ল মা কালী-দুর্গার কথা। মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগ্ননাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। সারাবছর যাতে বাংলার মানুষ আসতে পারে, দেখতে পারে। ‘
দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে। প্রায় ২২ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল ও বিরাট মন্দির চত্বর। যার জন্য খরচ করা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।প্রত্যেক বছর রথযাত্রার সময় পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয়। দিঘার জগন্নাথ মন্দিরেও সেই প্রথা পালন করা হয়। এমনকী, এই সোনার ঝাঁটা তৈরির জন্য মুখ্যমন্ত্রী নিজে টাকা দিয়েছেন। অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় জগন্নাথ ধামের।

এখানে রয়েছে চারটি প্রধান দুয়ার — সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার ও অশ্বদুয়ার। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই দর্শনার্থীরা দেখবেন অরুণ স্তম্ভ।
মন্দিরের গঠনেও রয়েছে পুরীর ছাপ— গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ ও ভোগমণ্ডপের মতো চারটি প্রধান অংশ। গর্ভগৃহের বেদিতে প্রতিষ্ঠিত থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ।
এদিক মমতা জানানলেন, দিঘার জগন্নাথ ধামের পর, তৈরি হবে দুর্গা অঙ্গন। এদিন মঞ্চ থেকে বারে বারে বাংলাভাষীদের উপর বঞ্চনার, অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। মঞ্চ থেকেই আগামীর পরিকল্পনা ঘোষণা করেন তিনি। বলেন, ২৭ জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি-রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিটিং-মিছিল করুন। যদি কোনও পরিযায়ী শ্রমিকদের পরিবার খবর দেয়, বিপদে আছেন, তাঁদের পাশে দাঁড়ান, আমাদের জানান। পরিযায়ী শ্রমিকদের বলব ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই।' একই সঙ্গে তিনি বলেন, '২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু করুন। ভাষার অপমান করলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না। আগামী নির্বাচন পর্যন্ত, টানা এই আন্দোলন চলবে। আপনাদের বলব আপনারা আরও বেশি করে বাংলায় কথা বলুন।‘

কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, '২০২৬ সালে আরও বেশি আসন নিয়ে জিততে হবে। তারপর আমাদের লক্ষ্য হবে দিল্লি। দিল্লিতে বিজেপিকে হারাতে হবে। দিল্লি থেকে বিজেপিকে সরাতে হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?