মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘লিখে রাখুন, ছাব্বিশের পর জয় বাংলা বলাব’, একুশের মঞ্চ থেকে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

Kaushik Roy | ২১ জুলাই ২০২৫ ১৩ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক ব্যানার্জি। এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই একের পর এক ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। নির্বাচন কমিশনের নতুন ডিক্লারেশনের পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বাংলা বলা নিয়ে যে মন্তব্য করেন তাঁর বিরুদ্ধে অভিষেক বলেন, ‘আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে তাঁরা বাংলাদেশি। আমি বলছি, ১০০ বার বাংলায় কথা বলুন। গর্ব করে বলুন আপনি বাঙালি। এবার থেকে সাংসদেও বাংলায় কথা বলব। আগে ১০ বার বললে এবার থেকে ৫০০ বার বলব। আমরা বাংলার সন্তান’। তাঁর কথায়, ‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ২০২৬ সালের ভোটের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।’

এদিন বক্তৃতার শুরু থেকে ২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক। বলেন, ‘তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করলেও বিজেপির কাছে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই রয়েছে। তারপরেও তারা বাংলায় ছাপ ফেলতে পারেনি। তার কারণ তৃণমূলের মতো কর্মী বিজেপিতে নেই আর হবেও না। ২০২৪ সালে আমরা বলেছিলাম ২০২৬ ভোটের জন্য প্রস্তুত হন। আজ থেকে ১৭ মাস আগে ব্রিগেড ভরিয়ে দিয়েছিলাম আমরা। সেদিন তৃণমূল বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বিজেপি ২০১৯ সালের ভোটের আগে এই কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি। ভোটের লড়াইয়ে জিততে না পেরে গরীবকে ভাতে মারার চেষ্টা করেছে বিজেপি, আবাস যোজনার টাকা আটকে রেখেছিল। তার ফল দেখা গিয়েছে ২০২৪ সালের ভোটে’।

আরও পড়ুন: ধর্মতলায় জনজোয়ার, তৃণমূলের 'মেগা একুশে' নজর ২৬-এর নির্বাচন, কী বার্তা দেবেন নেত্রী মমতা? নজর বঙ্গবাসীর

এখানেই শেষ নয়, আগামী বিধানসভা ভোটের আগে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। কিছুদিন আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরে সভা করতে এসে নাম নিয়েছিলেন মা দুর্গা, মা কালীর। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘আগে জয় শ্রী রাম বলত, এখন মা কালী, মা দুর্গার নাম করছে।  আর ১০ মাস পর জয় বাংলা বলবে। আমি বলছি ২০২৬ সালে জয় বাংলা বলাব’। তবে আগামী ভোটের আগে কর্মীদের সতর্কও করে দিয়েছেন অভিষেক। বার্তা দিলেন, ‘আত্মতুষ্টি নয়, লড়াই এখনও বাকি আছে, উৎসাহ, উদ্দীপনা ধরে রাখতে হবে’।

আরও পড়ুন: কর্মীদের এক টাকা করে অনুদান, শহিদ ঝন্টু শেখ এবং নিহত বিতান অধিকারীর পরিবারকে এক লক্ষ টাকা তুলে দিলেন মমতা

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে চুপ করে থাকবে না তৃণমূল। দরকার পড়লে ভোটার তালিকা নিয়ে দিল্লিতে যাবে তৃণমূল। অভিষেক বলেন, '১০০ দিনের কাজের টাকা যখন বিজেপি আটকে রেখেছিল তখন আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলাম। এবারেও তাই করব'। বিধানসভা নির্বাচনের আগে দলের নতুন স্লোগান নিয়েও মুখ খোলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। বলেন, 'বিজেপির কাছে একদিকে ইডি, একদিকে ইসি। একদিকে ইডি লাগিয়ে বিরোধীদের জব্দ করে জেলে ঢুকিয়ে দিচ্ছি, অন্যদিকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে।  ২০২১ সালের ভোটের আগে আমি বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া