বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাত্র ২০ টাকার জন্য নৃশংস হত্যাকাণ্ড! মাকে কুপিয়ে রক্তে ভেজা বিছানাতেই ঘুমাল ছেলে, আঁতকে উঠলেন সকলে

Pallabi Ghosh | ২১ জুলাই ২০২৫ ১৩ : ২০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না প্রৌঢ়ার। এমনকী বাড়ি থেকে মা ও ছেলের কারো সাড়াশব্দ পাননি প্রতিবেশী। সন্দেহ ঘনায় প্রতিবেশীদের মনে। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায়, পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘরের দরজা খুলতেই আঁতকে উঠলেন প্রতিবেশীরা। চোখ ছানাবড়া পুলিশেরও। 

ঘরে ঢুকেই পুলিশ দেখে, বিছানার উপর প্রৌঢ়ার ক্ষতবিক্ষত, নিথর, রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সেই রক্তে ভেজা বিছানাতেই শুয়ে রয়েছে তাঁর ছেলে। যদিও সে জীবিত। তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, রাগের মাথায় মাকে কুপিয়ে খুন করেছে সে। এরপর দেহটি সারারাত ঘরেই রেখে দিয়েছিল। ঘুমিয়েও পড়েছিল মায়ের মৃতদেহের পাশে। 

নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ শুনে চমকে উঠেছে পুলিশ। ইতিমধ্যেই ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়ান ও প্রতিবেশীদের অভিযোগ শুনে হতবাক পুলিশ। মাত্র ২০ টাকার জন্য মা ও ছেলের ঝামেলা হয়েছিল। সেই ২০ টাকার জন্যেই মাকে নৃশংসভাবে খুন করে ছেলে। 

আরও পড়ুন: হলুদ ধাতুর দরে বড়সড় বদল, আজ ২২ ক্যারাটের দাম কমল না বাড়ল? দেখে নিন একনজরে

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার হত্যাকাণ্ডটি ঘটেছে নুহ জেলার জৈসিংপুর গ্রামে। মৃত প্রৌঢ়ার নাম, রাজিয়া। মাত্র ২০ টাকার জন্য ৫৬ বছরের রাজিয়াকে কুপিয়ে খুন করেছে তার ছেলে জামশেদ। কুড়ুল দিয়ে মায়ের দেহ ক্ষতবিক্ষত করে দিয়েছে সে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

জানা গেছে, জামশেদ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। মাদকের নেশার জন্য পরিবারেও নিত্যদিন অশান্তি হত। রাজিয়ার সঙ্গে প্রায়ই তুমুল ঝামেলা হত জামশেদের। মাদকের নেশার জন্য ঘরের জিনিসপত্র বিক্রিও করে দিয়েছিল। নেশাগ্রস্ত ছেলের এহেন কাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাজিয়া। ঘটনার দিন রাতেও নেশা করাকে কেন্দ্র করেও মা ও ছেলের মধ্যে ঝামেলা হয়। 

শনিবার মাঝ রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছিল জামশেদ। বাড়ি ফেরার পরেই রাজিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর আরও মাদক কেনার জন্য মায়ের থেকে ২০ টাকা চেয়েছিল সে। কিন্তু সেই টাকা দেননি রাজিয়া। উল্টে কিছু কটু কথা শুনিয়েছিল। ২০ টাকার জন্য ঝামেলা করতে করতেই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটায় জামশেদ। 

বাড়ির বাইরে থেকে ধারালো কুড়ুল নিয়ে এসে রাজিয়াকে কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। এরপর মায়ের দেহ বিছানায় তুলে রাখে‌। রক্তে ভেসে যায় বিছানাটি‌। গভীর রাতে সেই রক্তে ভেজা বিছানাতেই ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। আগেরদিন রাতেও চিৎকার, চেঁচামেচির শব্দ পেয়েছিলেন তাঁরা। যা ঘিরে আরও সন্দেহ হয়েছিল তাঁদের। প্রতিবেশীরা জানিয়েছেন, মাত্র চার মাস আগে রাজিয়ার স্বামী মুবারক মারা যান। এবার ছেলের হাতেই মর্মান্তিক পরিণতি হল তাঁর। 

পুলিশ আরও জানিয়েছে, দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জামশেদ দীর্ঘদিন ধরেই গাঁজার নেশা করে বলে জানা গেছে। এই নেশার জন্যেই ২০ টাকা চেয়েছিল সে। তার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। ঘটনার মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ। ঘাতক যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া