বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২১ জুলাই ২০২৫ ১৩ : ১৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই শুরু হল তুমুল বিশৃঙ্খলা ও একাধিকবার অধিবেশন মুলতবি। এই পরিস্থিতিতে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকার পক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। সংসদে তাঁকে বক্তব্য রাখতে না দেওয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংসদ চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী ও অন্যান্য সরকারপক্ষের নেতা বক্তব্য রাখতে পারছেন। কিন্তু বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমি বিরোধী দলনেতা — আমার অধিকার আছে কথা বলার, অথচ আমাকে বলা হচ্ছে না।”
তিনি আরও অভিযোগ করেন, “সরকার একটা নতুন পদ্ধতি নিচ্ছে। প্রধানমন্ত্রী সভা ছেড়ে চলে গেলেন। আলোচনা হতে পারে, যদি তারা সেটা হতে দেয়। কিন্তু প্রচলিত রীতিনীতিতে সরকারপক্ষের নেতারা যদি বলতে পারেন, তাহলে আমরাও বলার সুযোগ পাই। আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগই দিল না।” রাহুল গান্ধী মনে করেন, সংসদীয় শিষ্টাচারকে অগ্রাহ্য করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে মোদী সরকার। তিনি বলেন, “এই অধিবেশন গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণ ইস্যু তুলতে চাই। কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।”
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের তিরস্কার: "রাজনৈতিক লড়াইয়ে ব্যবহার হচ্ছে ইডি", আইনজীবীদের তলব নিয়ে উদ্বেগ
প্রথম দিন থেকেই সংসদে কেন্দ্র ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ইঙ্গিত স্পষ্ট। সংসদে স্বাভাবিক আলোচনা হবে কি না, কিংবা বিরোধীরা তাদের দাবিদাওয়া কতটা তুলে ধরতে পারবেন — তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা। অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা পুনর্বহালের দাবি জানিয়ে নতুন বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। যদিও সরকারের তরফে তাতে সাড়া পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর।
আরও একটি ইস্যুতে বিরোধীরা আক্রমণের তোড় জোরালো করবে বলে জানা গেছে — আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা, যাতে ২৬০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন তদন্তে পাইলটদের দোষারোপ করা হলেও বিরোধীদের দাবি, সরকারের উচিৎ পূর্ণাঙ্গ তদন্ত ও দায়িত্ব নির্ধারণ করে সংসদে জবাবদিহি করা। তবে প্রধানমন্ত্রী মোদী এই সব ইস্যুতে সরাসরি কিছু বলবেন না বলেই সূত্রের খবর। এই সপ্তাহেই তিনি তিন দিনের ইউকে সফরে যাচ্ছেন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে। পরে তিনি মলদ্বীপেও যাবেন।
সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’-সহ সব ইস্যুতেই সরকার আলোচনায় প্রস্তুত, তবে ট্রাম্পের মন্তব্য নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি তিনি। সরকারের প্রতিক্রিয়া মূলত সীমান্ত উত্তেজনার সময় সরকারের ‘সাফল্য’ এবং বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধি দলের ভূমিকা তুলে ধরার দিকেই ঝুঁকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় বিরোধী-সরকার উভয় পক্ষই অভিন্ন সুরে তাঁর অভিশংসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিজিজু জানিয়েছেন, ইতিমধ্যেই ১০০ জন সাংসদের স্বাক্ষর নেওয়া হয়ে গেছে।
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর সংসদে রচনাত্মক রাজনীতির আহ্বান জানিয়ে বলেন, “ভিন্নমত থাকতে পারে, বিতর্কও হোক, কিন্তু মন থেকে তিক্ততা দূর করতে হবে।” এই বাদল অধিবেশন চলবে ২১ আগস্ট পর্যন্ত — মোট ৩২ দিনে ২১টি বৈঠক অনুষ্ঠিত হবে। দেশে-বিদেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই অধিবেশন ভারতীয় গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে চলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?