বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'রাজনীতি করার চেষ্টা করবেন না', মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

RD | ২১ জুলাই ২০২৫ ১২ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় আদালতের রায় নিয়ে মন্তব্য করার জন্য 'আত্মদীপ' নামে এক সংগঠন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল। ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চে সোমবার ছিল সেই মামলার শুনানি। সেই শুনানিতেই প্রধান বিচারপতি বিআর গাভাই আবেদনকারী সংগঠনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "রাজনৈতিক লড়াই অন্য কোথাও করুন। কোর্ট রাজনীতি করার চেষ্টা করবেন না।"

সিনিয়র অ্যাডভোকেট মণীন্দর সিং এ দিন সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে জানান যে, অবমাননার মামলা শুরু করার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতি চেয়ে একটি আবেদন ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে।

আইনজীবীর কতা শুনেই দেশের প্রধান বিচারপতি গাভাই মন্তব্য করেছেন, "আপনি কি নিশ্চিত যে আপনি সম্মতি পাবেন? আদালকে আপনার রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্র বলে মনে করবেন না। এখানে রাজনীতি করার চেষ্টা করবেন না। আপনার উচিত অন্য কোথাও লড়াই করা।"

ফের চার সপ্তাহ পর এই মামলা তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের ৩ এপ্রিল, ২০২৫ সালের রায়ের পর মুখ্যমন্ত্রীর জনসমক্ষে করা মন্তব্যের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছে। রায়ের পর পরই, মমতা ব্যানার্জি জনসমক্ষে যা বলেছিলেন, তা আবেদনকারীর দাবি অবমাননাকর এবং আদালতের কর্তৃত্বকে ক্ষুণ্ন করার জন্যই করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আদালতের নিয়োগ বাতিলের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, "কারও চাকরি কেড়ে নেওয়ার অধিকার কার আছে? কেউ না... এটা বলার জন্য তুমি আমাকে জেলে দিতে পারো। কিন্তু, আমার তাতে কিছু যায় আসে না।" তিনি আরও বলেছিলেন, "শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য... একটা ষড়যন্ত্র চলছে। তুমি তাদের সবাইকে চোর বলছো... তোমাকে এটা বলার অধিকার কে দিয়েছে?" আমি খোলাখুলিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছি…"

আবেদনকারীর মতে, একজন বর্তমান মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য কেবল আদালতের কর্তৃত্বকে ক্ষুণ্ন করে না বরং জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমাতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া