শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২১ জুলাই ২০২৫ ১১ : ১৪Soma Majumder
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে গত ১৮ জুলাই শ্রাবণ মাস শুরু হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয়েছে গত ১৬ জুলাই। সেই অনুযায়ী আজ ২১ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। কথিত রয়েছে, এই মাসে মহাদেব স্বয়ং মর্ত্যে নেমে আসেন। তাই যাঁরা শিবের আরাধনা করেন, তাঁদের শ্রাবণ মাসে পুজো করলে সব মনোবাসনা পূরণ হয়।
শ্রাবণ মাসের সোমবারগুলিতে বহু শিবভক্তকে সারাদিন উপবাস রেখে শিবপুজো করতে দেখা যায়। আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার এই উপবাস রাখেন। এই সময় কানওয়ার যাত্রাও করা হয়ে থাকে। বাঁকে করে জল নিয়ে কোনও শৈবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত আছে।
পুরাণ মতে, শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় উঠে আসা বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব। সে কারণে শিবের আরেক নাম ‘নীলকণ্ঠ’। তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। । এই মাসে মহাদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা শিবলিঙ্গের পুজো ও জলাভিষেক করে থাকেন। শিবলিঙ্গের জলাভিষেক করলে মহাদেব প্রসন্ন হন বলে বিশ্বাস। তবে শুধু উপবাস নয়, শ্রাবণ মাসে বিশেষ কিছু নিয়ম পালন করলেও সুখ সমৃদ্ধি লাভ হয় বলে মনে করা হয়।
আরও পড়ুনঃ শুক্রের চালে ৪ রাশির সোনায় সোহাগা! সব বাধা কাটিয়ে পকেট ভরবে টাকায়, গাড়ি-বাড়ির বিলাসিতায় কাটবে জীবন
* শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে ২১টি দুর্বা অর্পণ করুন। প্রচলিত বিশ্বাস, এই নিয়ম পালন করলে সহজেই মনস্কামনা পূরণ হয়। মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন।
* মহাদেবের পুজো দেওয়ার সময় ধুতরো, আকন্দ, অপরাজিতা ফল রাখার চেষ্টা করুন। এছাড়াও শিবপুজোয় অবশ্যই ব্যহার করুন বেলপাতা ব্যবহার। কারণ বেলপাতাতে তুষ্ট হন শিব।
* শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করলে অনেকেই উপবাস করেন। তবে সারাদিন উপোস রাখতে না পারলে সন্ধ্যায় সূর্যাস্তের পর উপোস ভাঙতে পারেন। আর একেবারেই উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেয়েও পুজো করতে পারেন।

* শ্রাবণের সোমবারের উপবাস ভেঙে ফল, সাবুদানা, দুধ, দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন। তবে কোনও ভাবেই তেল, ভাত, ওটস, বার্লি, ময়দা খাওয়া যাবে না।
* শ্রাবণ মাসে বিশেষ সোমবারে মদ্যপান একেবারে নিষেধ। একইসঙ্গে পেঁয়াজ রসুনও খাওয়া উচিত নয়।
* গোটা শ্রাবণ মাস জুড়ে শুভ কথা শুনুন। কারওর বিষয়ে অশুভ চিন্তা কিংবা নেচিবাচক কথা বলা উচিত নয়। তাহলে রুষ্ট হতে পারেন মহাদেব।
* সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুব প্রিয়। শ্রাবণের সোমবারগুলি মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করা শুভ। এছাড়া লাল চন্দন গঙ্গাজলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করলে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে রেহাই পাওয়া যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?