মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ জুলাই ২০২৫ ০৮ : ৪১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ, ফলে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। পরবর্তী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই বাংলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে আজ, সোমবার ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস, মেগা শো। দিনভর কেমন থাকবে বাংলার আবহাওয়া?
কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস:
সোমবার শহরের আকাশ সাধারণত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৬ ও ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ ০০৮.৬ মিমি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে সাগর থেকে ধেয়ে আসছে জলীয় বাষ্প। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরেই বর্ষার বৃষ্টি চলবে রাজ্যের সব জেলায়। কয়েক জেলায় সতর্কতাও জারি করা হয়েছে। এই আবহে চলতি সপ্তাহে বঙ্গোপসগারের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) নিম্নচাপ নতুন করে তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার ২৩ জুলাই থেকে। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ২৪ ও ২৫ জুলাই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ২৬ শে জুলাই পর্যন্ত।
মৎস্যজীবীদের ২৪ শে জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
সোমবার- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
কলকাতা সহ দক্ষিণঙ্গের অন্যান্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিন দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটা কমবে।
বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতাতে।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতে ঝড়বৃষ্টি হবে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। রয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই।
বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই।
আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- ২১ জুলাই ১৯৯৩: ৩২ বছর আগে কী ঘটেছিল? কেন চলেছিল গুলি? ফিরে দেখা সেই রক্তাক্ত দিন
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?