শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইসকনে গিয়ে প্রকাশ্যে চিকেন খেল, এমনকি কর্মীদেরও অফার করল, যুবকের আচরণে চোখ কপালে সবার

AG | ২১ জুলাই ২০২৫ ০০ : ৪৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের 'ইসকন' পরিচালিত একটি  নিরামিষ রেস্টুরেন্ট ‘গোবিন্দাস’-এ সম্প্রতি এক বিতর্কিত ঘটনা ঘটেছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটি ঘটেছে যখন এক যুবক রেস্টুরেন্টে ঢুকে সেখানকার কর্মীদের অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেন। ভেতরে গিয়ে তিনি প্রশ্ন করেন সেখানে আমিষ খাবার পাওয়া যাবে কিনা। এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবকের এহেন প্রশ্নে কর্মীরা জানিয়ে দেন, এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। এখানে আমিষ খাবার ছাড়া অন্য খাবার পাওয়া যায় না। এরপর ওই যুবক হঠাৎ করে নিজের সঙ্গে আনা একটি কেএফএল (KFL) নামক ফাস্টফুড ব্র্যান্ডের চিকেন মিল বক্স বের করে প্রকাশ্যে খাওয়া শুরু করেন।

ঘটনাটি ঘটে ইসকন প্রাঙ্গণে অবস্থিত রেস্টুরেন্টে। সেখানে সাধারণত ভক্তদের জন্য প্রসাদ পরিবেশন করা হয়। এমনকি রান্নায় পেঁয়াজ-রসুনও ব্যবহার করা হয় না। রেস্টুরেন্টের নিয়ম এবং ধর্মীয় আবহ পুরোপুরি নিরামিষ ও পবিত্রতা বজায় রাখার কথা মাথায় রেখেই তৈরী৷ 

আরও পড়ুনঃ অটো থামিয়ে আচমকা ইন্সটাগ্রামে তেলেগু অভিনেত্রীর ছবি স্ক্রল! চালকের বেপরোয়া আচরণে যাত্রী নাজেহাল, ভাইরাল হতেই

ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের কান্ড দেখে রেস্টুরেন্টের কর্মীরা প্রথমে হতবাক হয়ে যান। পরে ওই যুবককে জায়গা ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি তা মানতে চান না। উপরন্তু খাওয়া চালিয়ে যান এবং রেস্টুরেন্টের অন্যান্য কর্মীদের ও উপস্থিত সকল অতিথিদের ওই আমিষ খাবার খাওয়ার জন্য বলেন। এই আচরণে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যুবকের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ আইস্ক্রিম খাওয়ার টোপ দেখিয়ে মাত্র নয় বছরের শিশুর সঙ্গে দোকানের মালিক যা করলেন, শুনলে শিউরে উঠবেন আপনিও

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই একে শুধু ‘প্র্যাঙ্ক’ নয় বরং ধর্মীয় ভাবাবেগে আঘাত হিসেবে দেখছেন। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, 'আশা করি এই ঘটনার জন্য স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও এটা নিশ্চিতভাবে হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানোর কাজ। যুবকটি জানে হিন্দুরা এর জবাব দেবে না। তাই সাহস করে এমন ঘৃণ্য কাজ করেছে।'

আরেকজন মন্তব্য করেন, 'ইসকনের রান্নাঘরে এমনকি পেঁয়াজ-রসুন ছাড়া প্রসাদ তৈরি হয়, সেখানে গিয়ে কেউ যদি প্রকাশ্যে চিকেন খায় এবং তা কর্মীদের অফার করে, তাহলে তা শুধু মজা নয়, বরং একটা সীমা লঙ্ঘন। সে কি নিজের ধর্মীয় প্রতিষ্ঠানে কখনও এমন কিছু করতে সাহস পেত?'

আরও পড়ুনঃ আত্মহত্যা না খুন? প্রশ্ন উঠছে বারবার, এইমস-এর স্নাতকোত্তর ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

ঘটনার পর অনেকে এই ধরনের কাজকে ঘৃণামূলক ও উস্কানিমূলক কাজ বলে ব্যাখ্যা দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি তুলেছেন কেউ কেউ। ইসকন ও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া