বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জুলাই ২০২৫ ২১ : ০৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: লিভ-ইন পার্টনারের হাতে খুন হলেন খোদ মহিলা পুলিশ অফিসার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের কচ্ছ জেলায়। অভিযোগ, ওই মহিলা পুলিশ অফিসারকে তাঁর লিভ-ইন পার্টনার শ্বাসরোধ করে খুন করেছে। অভিযুক্ত ব্যক্তি, দিলীপ ড্যাংচিয়া পেশায় সিআরপিএফ (CRPF)-এর কনস্টেবল। জানা গিয়েছে, শনিবার সকালে তিনি নিজেই আনজার থানায় গিয়ে খুনের কথা স্বীকার করে নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলা অফিসার, অরুণাবেন নটুভাই যাদব (২৫), কচ্ছের আনজার থানায় সহকারী সাব-ইনস্পেক্টর (ASI) হিসেবে কর্মরত ছিলেন।
আনজারেই একটি বাড়িতে দিলীপের সঙ্গে একসাথে থাকতেন তিনি। শুক্রবার রাতে আনজারে তাঁদের বাসভবনে দু’জনের মধ্যে হঠাৎ বচসা বাঁধে। আনজার ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার মুকেশ চৌধুরীর মতে, ঝগড়ার সময় অরুণাবেন দিলীপের মায়ের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এরপর রাগের বশে দিলীপ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ জানিয়েছে, দিলীপ ও অরুণাবেনের সম্পর্ক ২০২১ সাল থেকে। ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁদের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করছিলেন। দিলীপ বর্তমানে মণিপুরে সিআরপিএফে কর্মরত।
তিনি ছুটিতে এসে আনজারে অরুণার সঙ্গে থাকছিলেন। ঘটনার পর দিলীপ স্বেচ্ছায় থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশ এখন এই খুনের পেছনের মোটিভ ও অন্যান্য দিক খতিয়ে দেখছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় কচ্ছ জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মতে, অরুণাবেন কর্তব্যপরায়ণ ও সাহসী পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কিছুদিন আগে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় লিভ ইন পার্টনারকে নৃশংস ভাবে খুনের কথা প্রকাশ্যে আসে। পুলিশ জানায়, খুনের ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালে নভেম্বর মাসে। পূজা বিশ্বাসের সঙ্গে মোস্তাক আহমেদের পরিচয় হয়েছিল বহু আগে। তারপর গুরগাঁওয়ে দু’জনে লিভ ইন সম্পর্কে ছিলেন। পূজা একটি বিউটি পার্লারে কাজ করতেন। মোস্তাক ক্যাব চালক ছিল। পূজার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকাকালীন গত বছর নভেম্বর মাসে উত্তরাখণ্ডে ফিরে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় মোস্তাক। মোস্তাকের বিয়ের খবরটি জানতে পারেন পূজা। তারপরেই শুরু হয় তীব্র অশান্তি।
পঞ্চায়েতে বিষয়টি নিয়ে আলোচনাও হয়। ১৬ নভেম্বর পূজার সঙ্গে দেখা করে, তনকপুর রোডের পাশে একটি খালের ধারে নিয়ে যায় মোস্তাক। সেখানে পূজার গলা কেটে খুন করে সে। এরপর মুণ্ডু একটি বস্তায় ভরে আর্বজনার মধ্যে ফেলে দেয়। মুণ্ডুহীন দেহটি কাপড়ে জড়িয়ে খালের জলে ভাসিয়ে দেয়। দীর্ঘদিন বোনের খোঁজ না পাওয়ায় গত ডিসেম্বরে গুরগাঁওয়ের সেক্টর ৩ থানায় নিখোঁজ ডায়েরি করেন পূজার দিদি। তারপরেই পুলিশ খোঁজ শুরু করে। মোস্তাকের খোঁজ পেয়ে জিজ্ঞাসাবাদ চালায়। কয়েক মাস জেরার পর পূজাকে খুনের ঘটনাটি স্বীকার করে অভিযুক্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?