শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জুলাই ২০২৫ ১৯ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই ২১ জুলাই। সোমবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে বিরাট জমায়েতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শাসক দলের এই বিশাল কর্মসূচিকে কেন্দ্র করে জেলা থেকেও মানুষ আসবেন। ফলে, শহরের লঞ্চঘাট থেকে শুরু করে হাওড়া, শিয়ালদা থেকেও প্রচুর মানুষ আসবেন ধর্মতলার উদ্দেশ্যে। সে কারণে শহরের রাস্তায় যানজট এড়াতে কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা। যানজট এড়াতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে যেন কোনওভাবে যানজট না হয়। সেই নির্দেশ মেনেই লালবাজারের তরফে জারি হয়েছে কঠোর নির্দেশিকা। কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা এদিন যান নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশিকা জারি করেন। এর আগে তাঁর নেতৃত্বে কলকাতা পুলিশের বিশেষ টিম একাধিক এলাকা পরিদর্শন করে। পুলিশের তরফে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রীবাহী গাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে এই রাস্তাগুলিতে।
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহ ঘুরতেই বাংলা জুড়ে ভারী দুর্যোগ, আগামী সতর্ক করে দিল আলিপুর
আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী, বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বমুখী), রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)। এখানেই শেষ নয়, সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে পুলিশ। তবে জরুরি পরিষেবা, এলপিজি, মাছ, মাংসের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে।
সমাবেশ উপলক্ষ্যে কোনওভাবে যাতে পার্কিং সমস্যা না হয় সে কারণে আগেভাগে এই নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে পুলিশের তরফে। জানানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সংলগ্ন এলাকার তালিকায় রয়েছে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ। জানানো হয়েছে, ধর্মতলার দিকে যেসব রাস্তায় মিছিল যাবে, সেই সমস্ত রাস্তায় কোনও যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না। যে কোনও গাড়িকে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প রুটে।
শহরের বড় রাস্তায় কোনওভাবে যানজটের সৃষ্টি হলে ছোট রাস্তাগুলিকে ব্যবহার করে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। এর আগে শুক্রবারেই শহর কলকাতার একাধিক রাস্তা পরিদর্শনে বেরিয়েছিলেন সিপি মনোজ ভার্মা। সঙ্গে ছিল কলকাতা পুলিশের বিশেষ দলও। জানানো হয়েছে, সোমবার শহরের যান নিয়ন্ত্রণে কলকাতার রাস্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত ট্রাফিক পুলিশও। এদিন ধর্মতলায় সভাস্থল দফায় দফায় পরিদর্শন করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ মেনে কোনওভাবেই যাতে যানজটের সৃষ্টি না হয় খেয়াল রাখা হয়েছে সেদিকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?