বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লিতে প্যালেস্তাইনকে সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা হিন্দুত্ববাদীদের

SG | ২০ জুলাই ২০২৫ ২২ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গত ১৯ জুলাই শনিবার দুপুরে দিল্লির নেহরু প্লেসের নামকরা কম্পিউটার মার্কেটে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় প্যালেস্তাইনে ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং নিপীড়িত প্যালেস্তাইনি জনগণের সঙ্গে সংহতি জানাতে। দুপুর ১২:৩০ নাগাদ প্রায় পঞ্চাশজন অংশগ্রহণকারী কোনো স্লোগান ছাড়াই হাতে প্ল্যাকার্ড ও প্যালেস্তাইনের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। তারা এই জাতীয় ও আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড় সংখ্যায় একটি ডানপন্থী গোষ্ঠী সেখানে হাজির হয়। তারা অংশগ্রহণকারীদের উদ্দেশে চিৎকার করে হুমকি দিতে শুরু করে এবং প্রথম তলার একটি দোকান থেকে কাদামাটি ছুড়ে মারে। এরপর “জয় শ্রী রাম”, “হার হার মহাদেব” এবং “বন্দে মাতরম” স্লোগান তুলে বিক্ষোভকারীদের ভয় দেখাতে থাকে।

উপস্থিত এক অর্থনীতিবিদ ও সমাজকর্মী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে এসেছিলাম। কোনও স্লোগান তোলা হয়নি। কিন্তু আমাদের বাধা দেওয়া হল। আমাদের লক্ষ্য ছিল শুধু প্যালেস্তাইনের গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো নয়, ভারত সরকারের সহমর্মিতার অভাব এবং ইজরায়েলের সঙ্গে গভীর প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ককেও সামনে আনা।” তিনি আরও বলেন, “সরকার এখন যেভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে, সেটা মূলত তাদের থেকে অস্ত্র ও নজরদারি প্রযুক্তি কেনার লোভেই। প্যালেস্তাইনের কাছে দেওয়ার কিছু নেই, তাই ভারতের সরকার তাদের পাশে নেই। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে প্যালেস্তাইনের পাশে থাকব।”

শান্তিপূর্ণ এই বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্রছাত্রী, শিল্পী, নাগরিক সমাজের প্রতিনিধি ও নানা সংগঠনের কর্মী অংশ নেন। বিক্ষোভকারীরা যখন নেহরু এনক্লেভ মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছিলেন, তখনও ডানপন্থী দলগুলি পিছু নেয় এবং উগ্র স্লোগান দিতে থাকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের প্রতিহত করার কোনও চেষ্টাই করেনি। এরপর পুলিশ প্রতিবাদকারীদের এলাকা ছেড়ে চলে যেতে বলে, এই অজুহাতে যে তাদের অনুমতি নেই। অথচ এই কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মৌলিক অধিকারভিত্তিক। একজন অংশগ্রহণকারী তরুণী বলেন, “আমরা কোনো অনুমতি নিইনি কারণ আমরা স্লোগান তুলিনি, আমরা শুধু দাঁড়িয়ে ছিলাম শান্তিপূর্ণভাবে। আমাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘ইজরায়েলকে অস্ত্র দিও না যেগুলো শিশুদের মারবে’। তবু আমাদের তাড়িয়ে দেওয়া হল।”

আরও পড়ুন: এক বউ, দুই বর! সিমলায় ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিয়ে—এ যেন এক জ্যান্ত 'দ্রৌপদী প্রথা'

তিনি আরও বলেন, “যখন আমরা প্যালেস্তাইনের পতাকা ধরলাম, তখন উত্তেজিত জনতা আমাদের দিকে এগিয়ে এল, বলল ‘ভারতীয় পতাকা কোথায়?’ যখন তাদের হাতে ভারতীয় পতাকা দেওয়া হল, তখনও তারা আগ্রহ দেখাল না। বরং তারা আমাদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলতে লাগল, প্যালেস্তাইনের পতাকা ছিঁড়ে দিল। এই হল দেশের বর্তমান অবস্থা—আপনি আর প্রতিবাদ করতেও পারবেন না।”

একজন প্রবীণ শিক্ষিকা যিনি বিক্ষোভে উপস্থিত ছিলেন, তিনি বলেন, “এই ভারত কি সেই গান্ধীর ভারত? যেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকেও দমন করা হয়? আমরা ভাবতেই পারিনি যে এমন একটি বর্বরতা, একটি জনগোষ্ঠীকে উচ্ছেদ করার ঘটনা এত খোলাখুলিভাবে সমর্থন পাবে, পশ্চিমা বিশ্ব চোখ বুজে থাকবে, আর আমাদের দেশের পুলিশ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা না নিয়ে মুখ ঘুরিয়ে নেবে।” এই ঘটনায় আবারও প্রমাণিত হল—প্যালেস্তাইনের জন্য সংহতি জানানো এখন শুধু আন্তর্জাতিক নৈতিকতার প্রশ্ন নয়, ভারতীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সাথেও গভীরভাবে জড়িয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া