শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Five fruits which are better to eat at morning

লাইফস্টাইল | ভরা পেটে নয়, বরং খালি পেটে এই পাঁচটি ফল খেলেই মিলবে সবচেয়ে বেশি উপকার

Akash Debnath | ২০ জুলাই ২০২৫ ১৮ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে হয়। কথাটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি হলেও কিছু কিছু ফল খালি পেটে খেলেই বেশি উপকার। এমনটাই দাবি পুষ্টিবিদদের। সারারাত পেট খালি থাকার পর সকালের শুরুটাই যদি স্বাস্থ্যকর হয়, তাহলে সারা দিনের জন্য শরীর ও মন চনমনে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খালি পেটে নির্দিষ্ট কিছু ফল খেলে শুধু হজমই ভাল থাকে না, বরং তা শরীরের টক্সিন বের করে, ত্বক উজ্জ্বল করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
কোন ফল খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? দেখে নেওয়া যাক এমনই পাঁচটি ফল, যেগুলি সকালের রুটিনে রাখলে বদলে যেতে পারে স্বাস্থ্য।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও

১. আপেল: ‘রোজ একটা আপেল খেলে তাঁর বাড়ি বৈদ্য যায় না’- এই প্রবাদ শুধু মুখের কথা নয়, পুষ্টিগুণেও সত্যি। খালি পেটে আপেল খেলে শরীর থেকে টক্সিন সহজে বের হয়। আপেলের মধ্যে থাকা পেকটিন নামক ফাইবার হজমে সাহায্য করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। এ ছাড়াও আপেলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট হার্টের স্বাস্থ্য ভাল রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও গ্লুকোজ লেভেল ব্যালান্স করে।

২. কলা: সকালের শুরুতে এক বা দু’টি পাকা কলা খেলে তা সকলেই প্রচুর এনার্জি পাওয়া যায়। দেখবেন খেলোয়াড়রাও প্রচুর পরিমাণে কলা খায়। কলায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার, যা পেট দীর্ঘক্ষণ ভরাট লাগে। পাশাপাশি খালি পেটে কলা খেলে অ্যাসিডিটির আশঙ্কা কমে যায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। পেটের আলসার বা গ্যাস্ট্রিক প্রবণতা যাঁদের আছে, তাঁদের জন্য কলা বিশেষ উপকারী।

 ৩. তরমুজ: হাইড্রেশন ও ক্লিনজিং-এ অব্যর্থ এই ফল। তরমুজে জলীয় অংশ ৯০ শতাংশের বেশি। ফলে খালি পেটে এটি খেলে শরীর দ্রুত হাইড্রেটেড হয় এবং মূত্রের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ সহজে বেরিয়ে যায়। তরমুজে থাকা লাইকোপিন হজমের সমস্যা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের ভিতর থেকে ক্লিনজিং-করার জন্য তরমুজ এক অনন্য ফল।

৪. পেঁপে: পেঁপেতে থাকে প্যাপেইন নামক একটি এনজাইম, যা প্রাকৃতিক হজমকারক হিসেবে কাজ করে। খালি পেটে পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য কমে, হজমতন্ত্র সক্রিয় হয় এবং গ্যাসের সমস্যা দূর হয়। পাশাপাশি পেঁপেতে থাকা ভিটামিন সি ও বিটা ক্যারোটিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দেহে প্রদাহ কমায়।
৫. মাল্টা বা কমলালেবু: এই দু’টি ফল রোগপ্রতিরোধ বাড়ায়, শরীর পরিষ্কার রাখে। কমলালেবু বা মাল্টা খালি পেটে খেলে শরীরে ভিটামিন সি-এর মাত্রা দ্রুত বাড়ে, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে। তবে কড়া অ্যাসিডিক ফল হওয়ায় খালি পেটে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হতে পারে। কাজেই অল্প পরিমাণে খান। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শরীরের টক্সিন দূর হয় এবং কোষের পুনর্গঠনে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়।
ফল খালি পেটে খাওয়ার আগে জল খেয়ে নেওয়া ভাল। এতে ফলের পুষ্টিগুণ আরও ভালভাবে শোষিত হয়। তবে যাঁদের ডায়াবেটিস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁরা  চিকিৎসকের পরামর্শ নিয়ে ফল খাওয়ার সময় ও পরিমাণ ঠিক করুন। কারণ ফল যেমন উপকারী, তেমনই শরীরের অবস্থা অনুযায়ী তা প্রতিকূলও হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া