বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ জুলাই ২০২৫ ১৬ : ৩৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অনেক অপেক্ষার পর এবার ভারতের হাতে আসতে চলেছে অ্যাপাচে চপার। ১৫ মাসের অপেক্ষার পর ভারতের হাতে আসছে চলেছে এই চপার। জানা গিয়েছে ২২ জুলাই অর্থাৎ মঙ্গলবার ভারতের হাতে আসবে প্রথম তিনটি চপার। আমেরিকা থেকে এই হেলিকপ্টার ভারতে এলেই তা পাঠিয়ে দেওয়া হবে উত্তর-পশ্চিম সীমান্তে। ভারতীয় সেনার এভিয়েশন কর্পসের যোধপুর ইউনিটের মাধ্যমেই কাজ করবে এই অ্যাপাচে হেলিকপ্টারগুলি।
১৫ মাস আগে অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে প্রথম অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন গঠন হয় যোধপুরে। কিন্তু আমেরিকা থেকে ভারতে এসে পৌঁছয়নি হেলিকপ্টারগুলি। চিন ও পাকিস্তানকে নজরে রেখে ২০২০ সালে ছটি অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার কেনার জন্য মার্কিন সংস্থা বোয়িংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্থলসেনা। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার ওই চুক্তি মোতাবেক ২০২৪ সালের মে বা জুনেই প্রথম ব্যাচের তিনটি কপ্টার পাওয়ার কথা। কিন্তু সেই তারিখ পিছিয়ে হয় ডিসেম্বর। এরপরও অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। সেনার উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছিলেন, অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচ চলতি বছরের মে মাসে আসবে। কিন্তু সেটাও হয়নি।
আমেরিকার তরফ থেকে বলা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলি ভারতের হাতে তুলে দিতে দেরি হচ্ছে। তবে চলতি মাসেই প্রথম ব্যাচের অ্যাপাচে কপ্টারগুলি ভারতে চলে আসবে। অপারেশন সিঁদুরের পর থেকে পাক সীমান্তের নিরাপত্তায় অনেক বেশি কড়াকড়ি করছে সেনা। তাই প্রথম ব্যাচের অ্যাপাচেগুলি পাঠানো হবে পাক সীমান্তে। ইতিমধ্যেই ভারতীয় বিমান চালক ও সংশ্লিষ্ট অন্যান্যরা অ্যাপাচের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁরা অভিযানের জন্য প্রস্তুত।

উল্লেখ্য, বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলো। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লং বো ফায়ার কন্ট্রোল রাডার। রয়েছে হেলফায়ার (নরকের আগুন) মিসাইল। প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে ‘ট্যাঙ্ক কিলার’ নাম দেওয়া হয়েছে। প্রায় অভেদ্য বর্মের জন্য ‘উড়ন্ত ট্যাঙ্ক’ হিসাবেও জানা যায় অ্যাপাচেকে।
যদি ভারতের হাতে এই চপার চলে আসে তাহলে সেখান থেকে ভারতীয় সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী হবে। পাকিস্তানকে কিছুদিন আগেই নাস্তানাবুদ করেছে ভারত। এরপর সীমান্তে যদি এই হেলিকপ্টার মোতায়েন করা হয় তাহলে সেটা পাকিস্তানের কাছে হবে বাড়তি চাপ। তারা এবার কোনদিকে যাবে সেটাই ভেবে পাবে না।
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে বাদল অধিবেশনে আলোচনা হবে, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের ঠেলা পাকিস্তান এখনও সামলে উঠতে পারছে না। সেখান থেকে ভারতীয় সেনাবাহিনীতে এই অস্ত্র চলে এলে তা হবে পাকিস্তানের কাছে বিরাট চাপের। এই চপার যেকোনও অবস্থায় শত্রুকে শেষ করে দিতে পটু। সেখানে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে নজরদারি যে আরও কঠোর এবং শক্তিশালী হবে সেকথা বলাই যায়।
পাকিস্তান এখন চিন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে। তবে সেদিকে যে তাদের বেশি লাভ হবে না সেটি এই দুই দেশের কাছে স্পষ্ট। তবে সন্ত্রাস রোধে ভারতের হাতে আসা এই চপার যে অনেকটা সক্রিয়ভাবে কাজ করবে সেটা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?