শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Woman treated disabled husband for six years but he divorced her in return

লাইফস্টাইল | ৬ বছর পঙ্গু স্বামীর সেবা করলেন স্ত্রী, সুস্থ হয়ে তাঁকেই ডিভোর্স দিয়ে নতুন বউ আনলেন যুবক

Akash Debnath | ২০ জুলাই ২০২৫ ১৬ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: যে স্ত্রী ছয় ছয়টি বছর শয্যাশায়ী স্বামীর সেবাযত্ন করে তাঁকে সারিয়ে তুললেন, সুস্থ হতেই তাঁকেই কি না ডিভোর্স! এখানেই শেষ নয়, বিচ্ছেদের এক সপ্তাহের মধ্যেই অন্য এক মহিলাকে বিয়েও করে ফেললেন সেই ব্যক্তি। মালয়েশিয়ার এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে নেটদুনিয়ায়।
মালয়েশিয়ার একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে নুরুল শাযওয়ানি নামে ওই মহিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক পুত্রসন্তানও হয় দম্পতির। বিয়ের দু’বছর পর থেকে কর্মসূত্রে স্বামী স্ত্রী আলাদা শহরে থাকতে শুরু করেন। এর পরেই এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্বামী। আঘাত এতই প্রবল ছিল যে ওই ব্যক্তি সাময়িক ভাবে পঙ্গু হয়ে পড়েন। সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যান। টানা ছ’বছর ধরে নড়াচড়ার ক্ষমতা ছিল না তাঁর। এই দীর্ঘ সময়ে দিনরাত এক করে স্বামীর পরিচর্যা করেন শাযওয়ানি।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও

নাকে নল দিয়ে খাওয়ানো, ডায়াপার বদলানো থেকে শুরু করে স্নান করানো, সবই নিজের হাতে যত্ন নিয়ে করতেন তিনি। ২০১৯ সাল থেকে শাযওয়ানি ফেসবুকে নিজের এই লড়াইয়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন। বহু মানুষ তাঁর কাজকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করেন। নুরুল এতই যত্নবতী ছিলেন যে, স্বামীর সামান্য কাশি হলেও তিনি ভয় পেয়ে যেতেন। প্রতিদিন নিয়ম করে স্বামীর রিহ্যাবিলিটেশনও করাতেন তিনি। স্বামীর প্রতি তাঁর এহেন আচরণে তাঁর পরিবারও সাহায্যের জন্য এগিয়ে এসেছিল।
কিন্তু সম্প্রতি শাযওয়ানি একটি বিয়ের ছবি পোস্ট করেন। আর তাতেই তুমুল শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। কারণ ওই ছবিতে যাঁর বিয়ে হচ্ছে তিনি আর কেউ নন, তাঁর নিজের স্বামী! ছবিতে স্পষ্ট দেখা যায় তাঁর স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করছেন।
স্বামীর জন্য এত কিছু করার পর এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান তাঁর অনুরাগীরা। ছবির সঙ্গে শাযওয়ানি লেখেন, “আমার ‘স্বামী’কে অভিনন্দন। আশা করি, তুমি যাকে বেছে নিয়েছ, তার সঙ্গে সুখী হবে। আইফা আইজ়াম(নতুন স্ত্রী), দয়া করে আমার মতো করেই ওর যত্ন নিও। ওর প্রতি আমার যা করার ছিল, তা শেষ। এ বার তোমার পালা।”
এর পরেই তাঁর অনুরাগীরা ওই ব্যক্তির বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন। পরিস্থিতি দেখে শাযওয়ানি পোস্টটি মুছে দেন। অন্য একটি পোস্টে তিনি জানান, গত ৬ অক্টোবর তাঁদের আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, তাঁরা একসঙ্গেই সন্তানের দেখভাল করবেন। পাশাপাশি বিচ্ছেদের এই সিদ্ধান্তের জন্য তাঁদের সমালোচনা না করার অনুরোধও জানান তিনি। লেখেন, “যা কিছু ঘটে, তার পিছনে কোনও না কোনও কারণ থাকে।”
শাযওয়ানি বিষয়টি উদারতার সঙ্গে মেনে নিলেও, নেটিজেনরা কিন্তু তাঁর প্রাক্তন স্বামীর অকৃতজ্ঞতা মেনে নিতে পারেননি। এক জন লিখেছেন, “আমি বিশ্বাসই করতে পারছি না। কেউ এত অকৃতজ্ঞ কী করে হতে পারে? ওঁর কি হৃদয় বলে কিছু নেই?”
অনেকেই আবার শাযওয়ানির পাশে দাঁড়িয়ে লিখেছেন, যা হয়েছে ভালই হয়েছে। যে পুরুষ এমন অকৃতজ্ঞ সে তাঁর মতো একজন মহিলাকে ডিজার্ভ করে না। আগামীতে নুরুলের ভবিষ্যৎ সুন্দর হোক বলেও প্রার্থনা করেছেন অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া