বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অটো থামিয়ে আচমকা ইন্সটাগ্রামে তেলেগু অভিনেত্রীর ছবি স্ক্রল! চালকের বেপরোয়া আচরণে যাত্রী নাজেহাল, ভাইরাল হতেই চাঞ্চল্য 

AG | ২০ জুলাই ২০২৫ ১৬ : ০৮Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে সম্প্রতি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এক ব্যক্তি অফিস যাওয়ার পথে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। ঘটনার কথা তিনি রেডিটে শেয়ার করার পর সেটি ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে তিনি উবার অ্যাপ ব্যবহার করে একটি অটো বুক করেছিলেন। অফিসে গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য তাঁকে দ্রুত পৌঁছতে এই পথ বাছতে হয়। খবর অনুযায়ী,অফিস  যাওয়ার এই যাত্রা সাধারণত ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যাত্রাই তীব্র হতাশায় পরিণত হয়। 

রেডিটে তিনি লেখেন, যাত্রা শুরু হতেই অটোচালক গুগল ম্যাপে একঝলক দৃষ্টিপাত করে তা মিনিমাইজ করে দেন।  এরপরই হঠাৎ তিনি ইনস্টাগ্রাম খুলে ফেলেন। তিনি একহাতে গাড়ি চালাতে চালাতে ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকেন। এমন আচরণে যাত্রী হতবাক হয়ে পড়েন। যেই রাস্তায় অটো চলছিলো, সেখানে অত্যন্ত ভিড় ছিল। ভিড় রাস্তায় চালক পুরোপুরি মনোযোগ না দিয়ে উলটে ফোন ঘাঁটছিলেন।

সূত্রে জানা গিয়েছে, ঘটনা আরও খারাপ দিকে মোড় নেয় যখন চালক স্ক্রল করতে করতে তেলেগু অভিনেত্রী শ্রীলীলার একটি পোস্ট দেখতে পান। এমন সময়ে তিনি রাস্তায় চলন্ত অবস্থাতেই অটো ধীর করে দিয়ে অভিনেত্রীর প্রোফাইল খুলে ছবি ঘাঁটতে শুরু করেন। মাঝ রাস্তায় এমন আচরণে যাত্রী নিজেকে পুরোপুরি অসহায় মনে করা শুরু করেন। তিনি লেখেন, “আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম এবং সম্পূর্ণ অসহায় লাগছিল। রাইড  সবে শুরু হয়েছিল। কিন্তু আমি তখনই বুঝতে পারছিলাম সময় কেমন নষ্ট হয়ে যাচ্ছে।”

আরও পড়ুনঃ আইস্ক্রিম খাওয়ার টোপ দেখিয়ে মাত্র নয় বছরের শিশুর সঙ্গে দোকানের মালিক যা করলেন, শুনলে শিউরে উঠবেন আপনিও

এই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য মানুষ মন্তব্য করেন৷ প্রত্যেকে কোনওনাকোনও অনুরূপ অভিজ্ঞতার কথা জানান। কেউ কেউ বলেন, রাস্তায় চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ব্যবহার এখন যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক জন  মন্তব্য করেন, “এটা অত্যন্ত বেপরোয়া কাজ। রাস্তায় চলতে চলতে একজন অভিনেত্রীর প্রোফাইল দেখতে গিয়ে গতি কমানো মানে নিজের ও অন্যদের জীবন নিয়ে খেলা করা।”

আরেকজন লেখেন, “অনেক অটোচালক ও স্কুটার চালককে দেখি আচমকা রাস্তার পাশে থেমে যায়। কোনো সিগন্যাল না দিয়ে, কারণ তারা তখন ফোনে মগ্ন থাকে। এটা তাদের জন্য খুবই বিপজ্জনক, যারা এদের পেছনে গাড়ি চালিয়ে আসে"।

 

একজন আবার তিক্ততার সুরে মন্তব্য করেন, “চালকরা এখন মনে করেন তাদের মোবাইল ফোনটা যেন মাথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যেন মোবাইল না থাকলে তারা চলতেই পারে না। মনে হয় ওরা নিজেরাই দুর্ঘটনার দিকে ছুটে যাচ্ছে।”

ঘটনার জেরে বর্তমানে অনেকেই চালকদের বিরুদ্ধে আরও কঠোর নিয়ম চালুর দাবি তুলেছেন। রাইডশেয়ারিং প্ল্যাটফর্মগুলোকেও আরও কড়া মনিটরিং করার পরামর্শ দিয়েছেন। তবে এই ঘটনায় উবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। সম্প্রতি উবার যাত্রীর এই অভিজ্ঞতা আজকের দিনে শহরের ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া