বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জুলাই ২০২৫ ১৫ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর বিখ্যাত ট্রাফিক নিয়ে আবারও এক মজার ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কনটেন্ট ক্রিয়েটর প্রিয়াঙ্কা ও ইন্দ্রায়ণীর এক বান্ধবী বেঙ্গালুরু থেকে দুবাই উড়ে গিয়েছেন। কিন্তু যাঁরা তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়েছিলেন, তাঁরা এখনও বেঙ্গালুরুর রাস্তায় আটকে রয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক দীর্ঘ যানজটের চিত্র, যেখানে গাড়ির পর গাড়ি ঠাসাঠাসি করে দাঁড়িয়ে।
পোস্টে মজার ছলে লেখা হয়েছে, ‘বন্ধুকে দুবাই যাওয়ার জন্য এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এসেছি। সে এখন দুবাই পৌঁছে গেছে, আর আমি এখনও বেঙ্গালুরুর ট্রাফিকে আটকে’। এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে ১.৯ কোটিরও বেশি ভিউ পেয়েছে ইনস্টাগ্রামে। যাঁরা নিয়মিত বেঙ্গালুরুর রাস্তার ভোগান্তি সহ্য করেন, তাঁদের কাছে ভিডিওটি দারুণ রিলেটেবল হয়েছে। নেটিজেনরা কমেন্ট সেকশনে নিজেদের ট্রাফিকে আটকে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। অনেকেই মজা করে লিখেছেন, বেঙ্গালুরুর রাস্তায় যদি কেউ একবার পড়ে, তবে গন্তব্যে পৌঁছনো একপ্রকার ‘মিশন ইম্পসিবল’ হয়ে যায়।
তবে এটি একটি রসিকতা হলেও ভিডিওটি বেঙ্গালুরুর ট্রাফিক সমস্যার বাস্তব চিত্র তুলে ধরেছে, যা শহরবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। উল্লেখ্য, কিছুদিন আগে দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নেন এক বাসিন্দা। এক্স হ্যান্ডেলে নিজের যন্ত্রণার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বেঙ্গালুরু আর সহ্য হচ্ছে না’। ওই ব্যক্তি জানান, শহরের বেহাল পরিকাঠামো এবং প্রায় স্থায়ী হয়ে ওঠা ট্র্যাফিক ডাইভারশনের জেরে তাঁর দৈনিক যাতায়াতে বিপুল সময় নষ্ট হচ্ছে। তাঁর কথায়, ‘এক সময় অফিস পৌঁছাতে যেখানে ৪০ মিনিট লাগত, এখন সেখানে যেতে লাগে ১ ঘণ্টা ৫০ মিনিট!’ একপ্রকার রাগের মাথায় এক্স হ্যান্ডেলে বিরাট পোস্ট করেছেন তিনি।
পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, আগামী এক বছরের মধ্যেই তিনি বেঙ্গালুরু ছেড়ে হায়দরাবাদে চলে যাবেন। আবার শহরের বর্তমান পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এগিয়ে আসেন ইজি মাই ট্রিপ-এর সহপ্রতিষ্ঠাতা প্রশান্ত পিট্টি। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুগল ম্যাপসের ডেটার সাহায্যে শহরের যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেবেন। এমনকি, এই গোটা প্রকল্পের জন্য ১ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতেও তিনি প্রস্তুত। প্রশান্ত পিট্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, গত সপ্তাহান্তে মাত্র ১১ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর দু’ঘণ্টারও বেশি সময় লেগে গিয়েছিল।
ওই সময় তিনি বেঙ্গালুরুর আউটার রিং রোডে একটি চোক-পয়েন্টে দীর্ঘ সময় আটকে পড়েন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি আউটার রিং রোডের একটি চোক-পয়েন্টে ১০০ মিনিট আটকে ছিলাম। সেখানে না ছিল কোনও ট্র্যাফিক লাইট, না কোনও পুলিশ। আমি শুধু অভিযোগ করতে চাই না। বরং এই সমস্যার সমাধান করতে চাই’। তিনি আরও লেখেন, ‘এই প্রকল্পে আমি ১ কোটি টাকা খরচ করতে ইচ্ছুক। এতে ১-২ জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। গুগল ম্যাপ, কল, স্যাটেলাইট ইমেজারি এবং জিপিইউ ব্যবহারের জন্যও বাজেট থাকবে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?