বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ জুলাই ২০২৫ ১৫ : ৪৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সদ্য স্বামীহারা যুবতী। সন্তানদের নিয়ে হিমশিম খাচ্ছিলেন। সন্তানদের দেখভাল থেকে সংসার সমস্ত দায়দায়িত্ব একা তাঁকেই পালন করতে হচ্ছিল। কে জানত, স্বামীর মৃত্যুর পরেই তাঁর জীবনেও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসবে। যার জন্য আজীবন ভুগতে হবে তাঁকে।
সালটা ২০২২। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। সন্তানদের বাড়িতে রেখে বাজারে যাচ্ছিলেন এক বিধবা যুবতী। সেদিনই ভরা রাস্তায় সকলের সামনে অ্যাসিড হামলার শিকার হন তিনি। ইচ্ছাকৃতভাবে তাঁর সারা গায়ে অ্যাসিড ঢেলে দেন এক বিবাহিত যুবক। যে দৃশ্যের কথা ভাবলে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।
যুবতীর অন্যায়? তিনি বিবাহিত যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেছিলেন। দুই সন্তানের বাবা, ওই যুবকের কুনজর ছিল বিধবা যুবতীর উপর। প্রত্যাখান সহ্য করতে না পেরে যুবতীর জীবন ধ্বংস করতে চেয়েছিলেন। সেই ঘটনায় এবার রায় দিল আদালত। অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কড়া সাজার ঘোষণা করা হল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২ সালে পথ দুর্ঘটনায় খুশবুর স্বামী মারা যান। এরপর সন্তানদের নিয়ে নিজের বাড়িতে বসবাস করতেন বিধবা যুবতী। ঘটনার দিন সকাল সাড়ে ন'টা নাগাদ বাজারে যাচ্ছিলেন খুশবু। হঠাৎ তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়েন অজয় নামের এক যুবক। ভরা রাস্তাতেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এবং বিয়ে করার জন্য জোরাজুরি করেন।
এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে যান খুশবু। কোনও মতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু জনসমক্ষে অজয় অশান্তি শুরু করেন। কান্নায় ফেটে পড়েন। খুশবুর হাত ধরে বিয়েতে রাজি হওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু তাতেও খুশবুর মন গলেনি। সকলের সামনে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে চলে যাওয়ার চেষ্টা করেন। এর জেরেই ঘটে বিপত্তি।
সকলের সামনে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায়, অপমানিত বোধ করেন অজয়। সেই বাজারের একটি দোকান থেকে অ্যাসিড কিনে, সকলের সামনে খুশবুর গায়ে ছুড়ে মারেন। অ্যাসিডে খুশবুর সারা শরীর ঝলসে যায়। তড়িঘড়ি করে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অজয়কে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে আদালতে জমা দেন তাঁরা। দিন কয়েক আগে দুই বছর আগেই খুশবুর উপর সেই অ্যাসিড হামলার মামলার শুনানি ছিল। আদালতের রায়ে অজয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি আরও কড়া শাস্তির নির্দেশ দিয়েছে আদালত।
আদালত জানিয়েছে, খুশবুর উপর যে হামলা চালানো হয়েছে, তাতে আজীবন তাঁকে দুর্ভোগ পোহাতে হবে। এর জন্য পুরোপুরি অজয় দায়ী। খুশবু কখনও অজয়ের সঙ্গে যোগাযোগ করেনি। দুই সন্তানের বাবা অজয় নিজের সংসারকে বঞ্চিত করে, খুশবকে উত্যক্ত করতেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সাহায্যে আর্থিকভাবে আজীবন খুশবুকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?