বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ জুলাই ২০২৫ ১৪ : ০২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অতুল কুমার, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এক খচ্চর-চালকের ছেলে। ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি অতুল-ও বাবার মতো খচ্চরের পীঠে বসিয়ে তীর্থযাত্রীদের কেদারনাথ ধামের খাড়া পাহাড়ি পথে আনা-নেওয়া করতেন। সেই অতুলই তাক লাগিয়েছেন। আইআইটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অতুল। এবার শুরু হবে তাঁর জীবনের নতুন অধ্যায়। আইআইটি মাদ্রাজে পড়ার সুযোগ পেয়েছেন খচ্চর চালকের ছেলে অতুল কুমার।
কীভাবে এলো এমন সাফল্য?
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অতুল বলেছেন, "আমি দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইআইটি সম্পর্কে জানতাম না। কিন্তু তারপর শিক্ষক এবং বন্ধুরা আমাকে উৎসাহিত করেছিলেন। তখনই আমি জানতে পারি যে, আমি আইআইটি থেকে মাস্টার্স করতে পারি। এরপর শুরু করি প্রস্তুতি।"
আইআইটি সম্পর্কে জানতে পেরেই নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে অতুল জীবনে বড় স্বপ্ন দেখেছিলেন। শুরু করেছিলেন স্বপ্ন বাস্তবে রূপায়ণের কাজও। চলে কঠিন অনুশীলন। এ জন্য গতবছর দুন-জুলাই মাসে কেদারনাথ থেকে ফিরে আসে সে। শুরু করেন পড়ালেখার কাজ। অতুলের কতায়, "আমি রুদ্রপ্রয়াগের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। আমাদের বাড়িতে কোনও ইন্টারনেটের তেমন নেটওয়ার্ক ছিল না। আমরা তাঁবুতে থাকতাম, তাই আমি পড়াশোনা বিশেষ করতে পারিনি।"
প্রস্তুতি প্রসঙ্গে এক বন্ধুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অতুল। তার কথায়, এক বন্ধু, যে আগে আইআইটি এন্ট্রাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, সেই তাকে পরীক্ষার প্রস্তুতির জন্য নোট দিয়ে সাহায্য করেছিল। অতুল ফেব্রুয়ারিতে পরীক্ষার আগ পর্যন্ত প্রায় সাত মাস ধরে ধারাবাহিকভাবে পড়াশোনা করেছিল। অতু বলেছে, "আমার বন্ধু মহাবীর তাঁর নোটসগুলি আমায় দিয়েছিল এবং জুলাই মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমি নিয়মিতভাবে পড়াশোনা করি। পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে।"
সাফল্যের প্রেরণা
সবচেয়ে বড় প্রেরণা ছিল সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসা। অতুলের কথায়, "আমার সবথেকে বড় প্রেরণা ছিল জীবনে এগিয়ে যাওয়া, সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং নিজের জন্য আরও ভাল কিছু তৈরি করা।"
অতুলের বাবা এখনও ঘোড়া চালক হিসেবে কাজ করেন রুদ্রপ্রয়াগে। ছুটির দিনে অতুল নিষ্ঠার সঙ্গে তাঁর বাবাকে সাহায্য করেন। এই কাজ থেকেই তাদের পরিবারের আয় হয়। তাঁর দিদির বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁর ছোট বোন এখন পড়াশোনা করছে।
আরও পড়ুন- "দেশের প্রতি আনুগত্য প্রথম, দল পরে", কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিরোধের মাঝেই বড় মন্তব্য শশী থারুরের
এখন যখন সে দেশের সেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটিতে ভর্তি হতে পেরেছে সে, তখন পুরো গ্রাম অনন্দে মেতেছে। ভাল লাগছে অতুলেরও। এই কৃতী ছাত্রের কথায়, "যাঁরা আমাকে কখনও পড়াননি, তাঁরাও আজ আমাকে অভিনন্দন জানাতে ফোন করছেন।" এ কাহিনী সত্যিই অনুপ্রেরণার।
#WATCH | Pauri Garhwal, Uttarakhand | Atul Kumar, who used to carry pilgrims to Kedarnath Dham on a horse or mule, cleared the IIT-JAM 2025 and has been selected for IIT Madras to the MSc Mathematics programme.
— ANI (@ANI) July 17, 2025
Speaking to ANI, he says, "I am from a small village in… pic.twitter.com/PgewIf9rSE
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?