বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ জুলাই ২০২৫ ১৩ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক এখন অম্ল-মধুর। শশী থারুরকে গিলতে বা উগরোগে হিমশিম অবস্থা কংগ্রেসের। এসবের মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তিরুঅনন্তপুরমের সাংসদ। কেরলের কোচিতে শশী থারুর ‘শান্তি, সম্প্রীতি ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তিনি বলেন, "আপনার প্রথম আনুগত্য কার প্রতি হওয়া উচিত? আমার মতে, দেশই প্রথম। রাজনৈতিক দল আসলে একটা মাধ্যম মাত্র, যার সাহায্যে আমরা দেশকে আরও উন্নত করতে পারি। দেশের উন্নয়নের পথে প্রত্যেক দলেরই নিজস্ব ভাবনা আছে এবং তারা তাতে দ্বিমত পোষণ করতেই পারে। তবে, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলির সহযোগিতা জরুরি।'
সম্প্রতি 'অপারেশন সিঁদুর' নিয়ে গেরুয়া শিবিরের নানা মন্তব্যের ও সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এ জন্য হাত শিবিরের অন্দরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন এই বর্ষীয়ান নেতা। এ দিন তারও জবাব দেন তিনি। বলেন, "অনেকেই আমার সমালোচনা করছেন, কারণ আমি আমাদের সশস্ত্র বাহিনী ও সরকারের পাশে দাঁড়িয়েছি। দেশের ভেতরে এবং সীমান্তে সম্প্রতি যা ঘটেছে, সেই প্রেক্ষিতে আমি মনে করি, এটাই দেশের পক্ষে ঠিক সিদ্ধান্ত। তাই আমি নিজের অবস্থানে অনড় থাকব।"
শনিবারের অনুষ্ঠানে এক ছাত্র তাঁর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে থারুর জানান, তাঁর মতো অনেকেই আছেন, যাঁরা দলের মূল্যবোধ এবং আদর্শকে শ্রদ্ধা করেন এবং সেই কারণেই দলে রয়েছেন। কিন্তু, জাতীয় নিরাপত্তার স্বার্থে অন্য দলের সঙ্গে সহযোগিতা করাও জরুরি। অনেক সময় দল এই ধরনের অবস্থানকে অবিশ্বাস্য বা বিরোধিতা বলে ধরে নেয়। এখানেই মূল সমস্যার সূত্রপাত।
কংগ্রেস নেতা শশী তাঁর দলের নেতাদের তাঁকে লক্ষ্য করে করা মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, "দুর্ভাগ্যবশত হোক বা অন্যভাবে হোক, যেকোনও গণতন্ত্রে রাজনীতি হল প্রতিযোগিতা। আর ফলস্বরূপ, যখন আমার মতো মানুষ বলে যে- আমরা আমাদের দলগুলোকে সম্মান করি, তখন আমাদের কিছু মূল্যবোধ এবং বিশ্বাস থাকে, যা আমাদের দলে রাখে, কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের অন্যান্য দলের সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন - আপনি যে প্রশ্নটি করেছেন - কখনও কখনও দলগুলি মনে করে যে এটি তাদের প্রতি আনুগত্যহীন। এবং এটিই একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়"
In Kochi today, I was asking inevitable question by a high school student. While I have been steering clear of such political discussions in public, I felt a student deserved a response: pic.twitter.com/AIUpDBl0Kf
— Shashi Tharoor (@ShashiTharoor) July 19, 2025
এরপরই তিনি বলেন, "আপনার প্রথম আনুগত্য কোনটি? আমার মনে হয়, দেশ প্রথমে আসে। দলগুলি জাতিকে উন্নত করার একটি মাধ্যম। তাই আমার মনে হয়, আপনি যে দলেরই হোন না কেন, সেই দলের উদ্দেশ্য হল নিজস্ব উপায়ে একটি উন্নত ভারত তৈরি করা। উন্নত ভারত তৈরির সর্বোত্তম উপায় সম্পর্কে দ্বিমত পোষণ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো বলতে পারেন, ধরুন, আরও পুঁজিবাদ। কেউ কেউ আরও সমাজতন্ত্র বলতে পারেন। কেউ কেউ নির্দিষ্ট ধরণের নিয়ন্ত্রণের পক্ষে হতে পারেন। কেউ কেউ অতিরিক্ত নিয়ন্ত্রণের বিরুদ্ধে হতে পারেন। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। এটা ঠিক আছে। কিন্তু পরিশেষে, আমাদের সকলকে একটি উন্নত ভারতের প্রতি, একটি নিরাপদ ভারতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এমন একটি ভারত গড়তে হবে যার সীমান্ত সুরক্ষিত, ভূখণ্ড নিরাপদ, জনগণের মঙ্গল লালন করা যেতে পারে। এবং এটাই আমার অঙ্গীকার।"
আরও পড়়ুন- মাথাব্যথা বাড়ল দিল্লির! সীমান্তের কাছেই ব্রহ্মপুত্রের উপর মেগা নদীবাঁধ তৈরির কাজ শুরু করল চীন
শশী থারুর বলেন, "যদি আমরা সেই আদর্শে বিশ্বাসী হই, তাহলে সেই ধরণের চেতনা সকল দলের অতিক্রম করা উচিত, কেবল দ্বিদলীয় নয় বরং বহুদলীয়। আপনি সংসদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আজ আমাদের সংসদে, ৪৬টি রাজনৈতিক দল রয়েছে। এমন কিছু বিষয় থাকতে হবে যেখানে তারা সকলেই একমত হয়। এটি অবশ্যই আমার আবেগপূর্ণ দৃঢ় বিশ্বাস। তবে এটা সহজ নয়।"
পরে সংবাদমাধ্যমের উদ্দেশে শশীর বার্তা, তাঁর রাজনৈতিক পথচলার মূল দর্শন বরাবরই 'নেশন ফার্স্ট' অর্থাৎ দেশ সবার আগে। বিদেশে চাকরি ছেড়ে শুধুমাত্র দেশের সেবা করার উদ্দেশ্যেই তিনি ফিরেছিলেন। রাজনীতির মাধ্যমে হোক বা বাইরে থেকে, তিনি সেই কাজই করে যাওয়ার চেষ্টা করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?