বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বৃদ্ধের দেহে এত ক্ষত কেন! থামল শেষকৃত্যের কাজ, পুলিশ আসতেই বৌমার কীর্তির ফাঁস, ছিঃ ছিক্কার গ্রামবাসীদের

Pallabi Ghosh | ২০ জুলাই ২০২৫ ১৩ : ১৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চলছিল শেষকৃত্যের আয়োজন। আচমকা প্রয়াত বৃদ্ধের মৃত্যুতে পরিবারের সকলেই মনমরা ছিলেন। শেষকৃত্যে হাজির বহু গ্রামবাসী। চিতায় বৃদ্ধকে তোলার আগেই ঘনাল রহস্য। নিথর দেহে এত ক্ষতের চিহ্ন কেন! মৃত্যুর আসল কারণ ঘিরে সন্দেহ হতেই পুলিশকে ডেকে পাঠান গ্রামবাসীরা। 

 

গ্রামবাসীদের ডাকে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। থামিয়ে দেয় শেষকৃত্যের কাজ। চিতা থেকে বৃদ্ধের দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। তারপরেই ফাঁস হল বৃদ্ধের পুত্রবধূর কুকীর্তি। বৌমার কেচ্ছা ছড়িয়ে পড়ল গ্রামেও। বর্তমানে ঘাতক বৌমা ও তাঁর প্রেমিকের ঠাঁই হয়েছে শ্রীঘরে। 

 

শ্বশুরবাড়িতে দিনের পর দিন হেনস্থার শিকার হয়েছেন যুবতী। স্বামীকে শ্বশুরকে নিয়ে অভিযোগ করেও বিশেষ লাভ হয়নি। অবশেষে প্রেমিকের সঙ্গে মিলে শ্বশুরকে খুনের পরিকল্পনা করেন। খুন করলেও, তা আর ধামাচাপা দেওয়া যায়নি। গ্রামবাসীদের সন্দেহ যুবতীর কেচ্ছা ফাঁস করে দিয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোদ জেলায়। পুলিশ জানিয়েছে, ৬০ বছরের মৃত বৃদ্ধের নাম, মনোহর নির্মলকর। তাঁকে খুন করার অভিযোগ রয়েছে পুত্রবধূ গীতা নির্মলকর ও তাঁর প্রেমিক লেখরাম নিষাদের বিরুদ্ধে। দু'জনকেই গ্রেপ্তার করা হয়েছে। ইলেক্ট্রিক শক দিয়ে বৃদ্ধকে খুন করেছে তাঁরা। 

 

আরও পড়ুন: 'আমি পড়ে গেলে ধরবে তো?', ছাদের কিনারে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ঠাট্টা স্ত্রীর, মুহূর্তের মধ্যে যা ঘটল, জানলে চোখে জল আসবে

 

তদন্তে নেমে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে গীতা ও তাঁর প্রেমিকের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। কীভাবে খুন করলে, কেউ সন্দেহ করবেন না, তা ঘিরেও নানা ছক কষেছিলেন। শেষমেশ ঠিক করেন, ঘুমন্ত অবস্থায় শ্বশুরকে ইলেক্ট্রিক শক দেবেন। গীতা হাতে পরেছিলেন ইলেক্ট্রিশিয়ানের গ্লাভস। বিদ্যুৎবাহী তার দিয়ে ধাতুর রড জড়িয়ে দেন লেখরাম। 

 

ঘটনার দিন মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিলেন মনোহর। মত্ত অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সুযোগে গভীর রাতে তাঁকে ইলেক্ট্রিক শক দেন দু'জনে। ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হয়। পরদিন সকালে পরিবারের সদস্যদের এবং গ্রামবাসীদের চিৎকার করে ডেকে বৃদ্ধের মৃত্যুর খবর দেন পুত্রবধূ। সকলকে জানান, মত্ত অবস্থায় সাইকেল চালাচ্ছিলেন মনোহর। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিটকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। 

 

প্রথমে কেউই সন্দেহ করেনি। কিন্তু শেষকৃত্যের সময়েই বৃদ্ধের মৃত্যু ঘিরে সন্দেহ দানা বাঁধে। গ্রামবাসীদের সন্দেহ হয়, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, বৃদ্ধের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এরপর তাঁর পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। 

 

দীর্ঘ জেরায় গীতা স্বীকার করে নেন, শ্বশুরকে তিনি ও তাঁর প্রেমিক মিলে খুন করেছেন। দিনের পর দিন শ্বশুর হেনস্থা করতেন। কখনও শারীরিকভাবে, কখনও মানসিকভাবে। শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরেই খুনের সিদ্ধান্ত নেন। খুনের পর মৃতদেহে হলুদ ও গোলাপ জল লাগিয়ে দিয়েছিলেন। যাতে ক্ষতের চিহ্ন দেখা না যায়। ক্ষত দেখা না গেলেই কারো সন্দেহ হবে না। কিন্তু এতকিছু করেও শেষরক্ষা হয়নি। গীতা ও তাঁর প্রেমিককে হেফাজতে নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া