শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ জুলাই ২০২৫ ১৩ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চিনি খাওয়া বারণ বলে যারা বিকল্প হিসেবে চায়ের সঙ্গে জিরো ক্যালোরি সুইটেনার নিচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ।
চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত জিরো ক্যালোরি পণ্য এরিথ্রিটল গ্রহণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। বহুল ব্যবহৃত এই খাদ্যপণ্যের সঙ্গে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এমনকি মৃত্যুঝুঁকিরও যোগাযোগ দেখা গেছে।
নেচার মেডিসিন জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, হৃদরোগের সমস্যায় ভোগা ব্যক্তিদের মধ্যে যারা ডায়াবেটিসের মত ঝুঁকিপূর্ণ সমস্যায় ভুগছেন, তাদের রক্তে সর্বোচ্চ মাত্রায় এরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।
গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওভাসকুলার ডায়াগনস্টিকস অ্যান্ড প্রিভেনশন সেন্টারের পরিচালক স্ট্যানলি হ্যাজেন বলেন, জিরো ক্যালরির এই খাদ্য উপাদানে ‘ঝুঁকির মাত্রা কম নয়’।
গবেষণাপত্রে আরো কিছু ল্যাব ও প্রাণীর ওপর গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, এরিথ্রিটল এর কারণে রক্তের প্লাটিলেট খুব দ্রুত জমাট বাঁধে। আর সেই জমাট বাঁধা রক্তের দলা হৃদপিণ্ডে পৌঁছালে হার্ট অ্যাটাক অথবা মস্তিকে পৌঁছালে স্ট্রোক হতে পারে।
ডেনভারের ন্যাশনাল জিউশ হেলথের ‘কার্ডিওভাসকুলার প্রিভেনশন অ্যান্ড ওয়েলনেস’ বিভাগের পরিচালক অ্যান্ড্রু ফ্রিম্যান বলেন, গবেষণার এই ফলাফল একটি সতর্কবার্তা দিচ্ছে। গবেষণা দলে না থাকলেও এই চিকিৎসক বলছেন, “দেখা যাচ্ছে যে, এরিথ্রিটল ব্যবহারে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায়। এটা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে সতর্ক থাকতে চাইলে আপনার খাবারে আপাতত এরিথ্রিটল না রাখাই ভালো হতে পারে।”
ক্যালরি কন্ট্রোল কাউন্সিলের নির্বাহী পরিচালক রবার্ট র্যা নকিন বলেছেন, খাদ্য ও পানীয়তে ব্যবহৃত এরিথ্রিটলের মত কম-ক্যালরির মিষ্টি জাতীয় উপাদান যে নিরাপদ, গত কয়েক দশকের গবেষণাগুলোতে সেই কথাই বলা হয়েছে। তার ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থাগুলোও এরিথ্রিটল ব্যবহৃত খাবারের অনুমোদন দিয়ে আসছিল। এখন নতুন গবেষণায় যা বলা হচ্ছে, তা এতদিনের সেই ধারণার উল্টো।
তার মতে, যেহেতু এ গবেষণায় অংশগ্রহণকারীরা আগে থেকেই হৃদরোগের ঝুঁকিতে ছিলেন, সেহেতু নতুন এই গবেষণার ফলাফল জনসাধারণের মধ্যে প্রচার করা উচিত নয়। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব পলিওল প্রডিউসার এবিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে, ওই গবেষণা প্রতিবেদন তারা পর্যালোচনা করে দেখেনি।

স্ট্যানলি হ্যাজেনের গবেষণার একটি সহজ লক্ষ্য ছিল। একজন ব্যক্তির রক্তে কোনও রাসায়নিক বা অন্য কোনও উপাদান রয়েছে কিনা, যেটি পরবর্তী তিন বছরে তার হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকির আভাস দিতে পারে; সেটি যাচাই করে দেখাই ছিল এই গবেষণার উদ্দেশ্য।
সেজন্য ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে হৃদরোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রক্তের ১ হাজার ১৫৭টি নমুনা বিশ্লেষণ করা হয়। কিন্তু ফলাফল যা পাওয়া গেল, তা ‘অপ্রত্যাশিত’। হ্যাজেন বলেন, “আমরা একটা রাসায়নিক খুঁজে পেলাম, যেটা ঝুঁকি বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে হল। শুরুতে আমরা জানতাম না ওই রাসায়নিকের উৎস আসলে কী। পরে আমরা আবিষ্কার করলাম, এটা এরিথ্রিটল, একটা সুইটেনার।”
আরও পড়ুন: বাজারে আসছে নতুন সোনার কয়েন, মানতে হবে সরকারি এই নিয়ম, সমস্যায় পড়লেন স্বর্ণ ব্যবসায়ীরা
সরবিটল ও জাইলিটলের মত এক ধরনের কার্বোহাইড্রেট হল এরিথ্রিটল, এগুলোকে বলা হয় সুগার অ্যালকোহল। প্রাকৃতিকভাবে বিভিন্ন ফল ও সবজিতে এরিথ্রিটল পাওয়া যায়। এতে চিনির মিষ্টির প্রায় ৭০ শতাংশ রয়েছে। বিশেষজ্ঞরা একে জিরো ক্যালরি হিসেবে মনে করেন। কৃত্রিমভাবে প্রচুর পরিমাণে এরিথ্রিটল প্রস্তুত করা হয়, যেগুলো ব্লাড সুগার বাড়ায় না এবং অন্যান্য সুগার অ্যালকোহলের চেয়ে কম রেচক প্রভাব ফেলে। চিনির বিকল্প হিসেবে খাদ্যপণ্যে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ডায়াবেটিসে আক্রান্তদের খাদ্যপণ্যে চিনির বিকল্প হিসেবে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?