বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বাজারে আসছে নতুন সোনার কয়েন, মানতে হবে সরকারি এই নিয়ম, সমস্যায় পড়লেন স্বর্ণ ব্যবসায়ীরা

Sumit | ২০ জুলাই ২০২৫ ১২ : ৫৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাজারে আসতে চলেছে নতুন সোনার কয়েন। তবে এটি কেনার আগে মানতে হবে বেশ কয়েকটি শর্ত। জানা গিয়েছে প্রতিটি সোনার কয়েন যে বিআইএস দ্বারা অনুমোদন করা থাকে। নাহলে সেটিকে বিক্রি করতে পারবেন না গয়নার দোকানের মালিকরা।


এই পদক্ষেপটি নেওয়ার দরকার ছিল না। তবে বাজারে অনেক সময় প্রচুর নকল সোনার কয়েন তৈরির একটি চলন দেখা যাচ্ছে। ফলে সেখান থেকে নতুন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে গয়নার দোকানের মালিকরা নিজেরা সোনার কয়েন তৈরি করতে পারবেন না। যদি তারা সেটি করতে চান তাহলে তাদেরকেও বিআইএস থেকে অনুমতি নিতে হবে।


এবার থেকে যদি দোকানে গিয়ে আপনি সোনার কয়েন কিনতে যান তাহলে সেখান থেকে আপনাকে যেগুলিকে খেয়াল করতে হবে সেগুলি হল। গয়নার দোকানের মালিকরা নিজেদের ইচ্ছামতো সোনার কয়েন তৈরি করতে পারবেন না। সোনার দাম যে হারে বাড়ছে তাকে নজরে রেখেই এটি করা হয়েছে। দ্রুত এই নিয়মটি সরকার চালু করে দেবে। 


অনেক সময় দেখা যায় ক্রেতারা গয়নার দোকান থেকে সোনার কয়েন কিনে নিয়ে যান। তবে অবাক করা বিষয় হল সেখানে কোনও বিআইএস হলমার্ক থাকে না। ফলে সেই সোনার দাম এবং গুনমান নিয়ে নানা ধরণের প্রশ্ন উঠে যায়। এবার থেকে যদি এই মার্কটি না থাকে তাহলে সেই সোনার কয়েন ভুল করেও কিনবেন না।


বাজারে নতুন যে বিআইএস হলমার্কের সোনার কয়েন আসবে সেগুলি সঠিক গুনমান এবং সঠিক ওজনের হবে। ফলে সেখান থেকে ঠকার ভয় কমে যাবে। অনেক সময় দেখা যায় সোনার ব্যবসায়ীরা সাধারণ মানের সোনার কয়েন বিক্রি করে দেন। যদিও সেজন্য তারা অনেক বেশি টাকা নিয়ে থাকেন। এমনকি অনেক জায়গায় সোনার বদলে ইমিটেশন দেওয়ার অভিযোগও দেখা গিয়েছে। 


তবে যদি আপনি বিআইএস যুক্ত সোনার কয়েন কিনে নেয় তাহলে সেখানে আপনি সঠিক মানের সোনা পাবেন। ক্রেতারা যেন না ঠকে যান সেদিকে দেখা হবে। সোনার বাজার এর ফলে আরও উন্নত হবে। সোনা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। সোনার বাজার আগামীদিনে আরও উন্নত হবে।


 আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল 3339.22 মার্কিন ডলার প্রতি আউন্স। অর্থাৎ গতকালের স্তরেই ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বুলিয়নকে। অপরদিকে মার্কিন গোল্ড ফিউচারের মূল্য ছিল 3344.70 ডলার প্রতি আউন্স। এই সপ্তাহে এখনও পর্যন্ত বুলিয়নের দাম প্রায় 0.5 শতাংশ কমেছে। মার্কিন ডলারের সূচক এদিন অন্যান্য মুদ্রার তুলনায় 0.3 শতাংশ নীচে রয়েছে।


এদিন রুপোর দামে অবশ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। স্পট সিলভারের দাম 0.1 শতাংশ বেড়ে হয়েছে 38.13 মার্কিন ডলার প্রতি আউন্স। স্পট প্ল্যাটিনামের মূল্য 0.5 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 1465.20 মার্কিন ডলার প্রতি আউন্স। স্পট প্য়ালাডিয়ামের মূল্য 0.5 শতাংশ বেড়ে হয়েছে 1286 মার্কিন ডলার প্রতি আউন্স।


উল্লেখ্য, সাধারণত সোনার দাম মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাজারের ওঠনামা, অনিশ্চয়তা -সহ একাধিক বিষয়ের উপর নির্ভর করে। যখন বাজারে অনিশ্চয়তা বাড়ে, তখন সোনা কেনার ঝোঁক বৃদ্ধি পায়। ফলে হলুদ ধাতুর মূল্যে ঊর্ধ্বগতিও দেখা যায়।


মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আগস্টের গোল্ড ফিউচারের দাম 0.07 শতাংশ কমে হয় 97402 টাকা প্রতি দশ গ্রাম। এদিকে সেপ্টেম্বরের সিলভার ফিউচারের মূল্য 0.28 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 112650 টাকা প্রতি কিলোগ্রাম।

আরও পড়ুন: ভারত মহাসাগরে নতুন বিপদ, কাছে গেলেই সব শেষ


এদিন দেশের খুচরা বাজারে সোনার দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে রুপোর মূল্যে পতন লক্ষ্য করা গিয়েছে। 24 ক্যারেটের সোনার দাম প্রতি দশ গ্রামে 50 টাকা বেড়ে হয়েছে 99380 টাকা। এদিন 22 ক্যারেটের হলুদ ধাতুর দর 50 টাকা ঊর্ধ্বগামী হয়ে ছিল 91100 টাকা প্রতি দশ গ্রাম। 18 ক্যারেটের সোনার দাম 40 টাকা বেড়ে হয়েছে 74540 টাকা। রুপোর প্রতি কিলোগ্রামের দাম এদিন 100 টাকা কমে হয়েছে 113900 টাকা।


কলকাতায় পাকা সোনা কিনতে ব্য়য় করতে হয়েছে 99380 টাকা। গয়নার সোনার জন্য খরচ করতে হয়েছে 91100 টাকা। 18 ক্যারেটের সোনার মূল্য ছিল 74540 টাকা। নগর তিলোত্তমায় রুপোর জন্য ব্যয় করতে হয়েছে প্রতি কিলোগ্রামে 113900 টাকা।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া