মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ জুলাই ২০২৫ ১২ : ৪২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি। তালিকায় থাকতে পারে বিমান ছিনতাই, থাকতে পারে সন্ত্রাসী হামলা। সেই পরিস্থিতিতে আশু কর্তব্য কী? কীভাবে সামাল দেওয়া যাবে সবদিক। তা বোঝাতেই চলল বিশেষ মহড়া। রাত থেকে ভোর পর্যন্ত। ১৮-১৯ জুলাই রাত থেকে ভোর পর্যন্ত কলকাতা বিমানবন্দরে মহড়া চলল।
জানা গিয়েছে, টানা সাতঘণ্টা ধরে চলে এই মহড়া। যেখানে মুখ্য ভূমিকা পালন করেছে সিআইএসএফ এবং এনএসজি। কীভাবে ঘটতে পারে বিপদ, সেই ;পরিস্থিরিতে কীভাবে মোকাবিলা, একে একে হাতে কলমে অনুষ্ঠিত হয় সবটা। নিরাপত্তা হুমকির ক্ষেত্রে প্রস্তুতি মূল্যায়ন করার জন্য বিমানবন্দরের বিভিন্ন অংশীদার এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে এই মহড়াটি অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা করা হয়েছিল এবং সেভাবেই ধাপে ধাপে সম্পন্ন করা হয় গোটা প্রক্রিয়াটি।
আরও পড়ুন: গ্রেপ্তার করেছিলেন কেজরিওয়াল-হেমন্ত সোরেনকে, চাকরি জীবন শেষের বহু আগেই যা করে বসলেন এই অফিসার
হাইজ্যাক-বিরোধী মহড়ার অংশ হিসাবে, ১৮ জুলাই রাত ৯টা ৩৪ মিনিটে একটি A320 বিমানের ক্রু এবং ৭৫ জন ডামি যাত্রী নিয়ে একটি সিমুলেটেড হাইজ্যাক দৃশ্যকল্প অর্থাৎ বিমান ছিনতাই হবে পরিস্থিতি মোকাবিলা কীভাবে তার মহড়া শুরু হয়। মহড়ার অংশ হিসেবে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) ‘হাইজ্যাক করা’ বিমান থেকে একটি জরুরি ফোন পায়। অবিলম্বে অ্যারোড্রোম কমিটি দ্রুত বৈঠকে বসে পরিস্থিতি মোকাবিলায় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, কী হতে চলেছে পরিবর্তী পদক্ষেপ। তারপরেই বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় রানওয়ে থেকে সরিয়ে। ডামি বিমান ছিনতাইকারীদের সঙ্গে বৈঠক করেন আইবি, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিদিরা এবং সিআইএসএফ-এর কুইক রেসপন্স টিম। ন্যাশন্যাল সিকিউরিটি গার্ডের কাউন্টার হাইজ্যাল টাস্ক ফোর্স সক্রিয় হয়ে কাজ শুরু করে। একে একে দেখানো হয়, কীভাবে ছিনতাইকারীদের সঙ্গে ভেস্তে যায় আলোচনা এবং তার পরেও কীভাবে উদ্ধার করা হয় ওই বিমানের যাত্রীদের কর্মীদের এবং বিমানটিকে। ওই মহিড়া চলে প্রায় পাঁচ ঘণ্টায় বেশি সময় ধরে।

বিমান ছিনতাইয়ের মহড়ার পরে, আরও একটি বিষয়ে মহড়া হয়। রাত ন’টা নাগাদ সন্ত্রাসবিরোধী মহড়া শুরু হয়। AAI-এর অপারেশনাল অফিসগুলিতে সশস্ত্র সন্ত্রাসী হামলার মহড়া। অর্থাৎ এই ঘটনা ঘটলে, তৎক্ষণাৎ পরপর কোন কোন কর্তব্য পালন করতে হবে মুক্তি পাওয়ার জন্য। দেখানো হয় তা। মহড়ায় ১২ জন কর্মীকে পণবন্দী করা হয় এবং ডামি অফিসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) এলাকাটি ঘিরে ফেলে এবং প্রবেশের চেষ্টা করে কিন্তু প্রচণ্ড প্রতিরোধ এবং সিমুলেটেড হতাহতের সম্মুখীন হয়।
হাইজ্যাকের দৃশ্যপটের সমাপ্তির পর, পণবন্দীদের সংকট মোকাবেলায় NSG টাস্ক ফোর্সকে মোতায়েন করা হয়। STF-এর কাছ থেকে বিস্তারিত তথ্যও সংগ্রহ অর্থাৎ ব্রিফিংয়ের পর, NSG দল একটি সমন্বিত কৌশলগত অভিযান পরিচালনা করে, তাতে ছ’ জন মহড়া সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করে সমস্ত পণবন্দীদের সফলভাবে উদ্ধার করে। এই অভিযান ১৯ জুলাই ভোর ৪টা ২৫ মিনিটে শেষ হয়।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানাচ্ছে, এই মহড়াগুলির লক্ষ্য ছিল বেসামরিক বিমান চলাচল সুরক্ষার সঙ্গে জড়িত উচ্চ-স্তরের পরিস্থিতিতে প্রতিক্রিয়া ব্যবস্থা, আন্তঃসংস্থা সমন্বয় এবং সঙ্কট ব্যবস্থাপনা প্রোটোকল যাচাই করা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?